• সিলেট, সকাল ৬:৩৬, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি

admin
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫
তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি

Manual1 Ad Code

তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

 

Manual6 Ad Code

তারেক রহমান দেশে ফিরবেন এবং তাঁর নেতৃত্বেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বিএনপি। গতকাল রাজধানীর বনানীর একটি হোটেলে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। সবকিছু প্রস্তুত করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানই নেতৃত্ব দেবেন। জুবাইদা রহমানের রাজনৈতিক অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ডা. জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না, তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।

Manual8 Ad Code

খালেদা জিয়ার বিদেশযাত্রা প্রসঙ্গে আমীর খসরু বলেন, বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা তাঁর স্বাস্থ্যগত পরিস্থিতির ওপর নির্ভর করছে। চিকিৎসকদের সিদ্ধান্তই এখানে চূড়ান্ত হবে। তিনি জানান, খুব শিগগিরই জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানান, খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। তিনি বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে। তারা প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ড যখন সিদ্ধান্ত জানাবে, তখনই এয়ার অ্যাম্বুলেন্স এসে বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাবে। সবকিছু কাতার কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় হচ্ছে, তারা জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করছে।

Manual3 Ad Code

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে। এ মেডিকেল বোর্ডে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও আছেন। শুক্রবার তিনি ঢাকায় এসেছেন তাঁর শাশুড়িকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যেতে।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com