• সিলেট, ভোর ৫:৫৫, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট শহরের প্রতিটি স্কুলে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবেঃ সিসিক প্রশাসক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৬
সিলেট শহরের প্রতিটি স্কুলে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবেঃ সিসিক প্রশাসক

Manual2 Ad Code

 

জিওসাইকেল সপ্তাহ উদযাপন

Manual6 Ad Code

সিলেট শহরের প্রতিটি স্কুলে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবেঃ সিসিক প্রশাসক

সিলেট, ২৯ সেপ্টেম্বর ২০২৬: সিলেটকে একটি সবুজ ও প্লাস্টিক দূষণমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে কাজ করবে সিলেট সিটি করপোরেশন (সিসিক) এবং লাফার্জহোলসিম বাংলাদেশ। এ লক্ষ্যে সিলেট শহরের প্রতিটি স্কুলে সিসিক ও লাফার্জহোলসিম বাংলাদেশ এর উদ্যোগে পরিচালিত হবে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম।

এরই অংশ হিসেবে আজ শহরের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন করে সিসিক ও লাফার্জহোলসিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সিলেটকে প্লাস্টিক দূষণমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে সিসিক ইতিমধ্যে মাইলফলক কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। এই পদক্ষেপগুলো সফল করতে ব্যক্তি পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ জরুরী। আর এটা নিশ্চিত করতে এগিয়ে আসতে হবে তরুন সমাজের। তাই শহরের প্রতিটি স্কুলে আমরা সচেতনতামূলক কার্যক্রম চালাবো।”

লাফার্জহোলসিম বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, “লাফার্জহোলসিম দারুন কাজ করছে। তারা গত বছর তাদের জিওসাইকেল প্রকল্পের আওতায় সিসিকের ১০ হাজার টন প্লাস্টিক নিরাপদে কো-প্রসেস করেছে। সামনের দিনগুলোতে এর পরিমান আরো বৃদ্ধি পাবে। লাফার্জহোলসিমকে সাথে নিয়ে আমরা সিলেটকে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত নগরী হিসেবে গড়ে তুলবো। আগামী প্রজন্ম এগিয়ে আসলেই এই উদ্যোগ সফল হবে।”

Manual5 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্যে সিসিকের প্রধান নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, “সিসিক চেষ্ট করে যাচ্ছে, তবে সকল পক্ষের সহযোগিতা প্রয়োজন। এই উদ্যোগকে সফল করে তুলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ছাত্র-ছাত্রীরা। তাদের মধ্যে সচেতনতা তৈরি করে প্রতিটি পরিবারের পৌঁছানোই আমাদের লক্ষ্য।”

Manual5 Ad Code

লাফার্জহোলসিম বাংলাদেশে হেড অব জিওসাইকেল লতিফুর রহমান অগ্রগামী স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সিসিকের সাথে যৌথভাবে আমরা বর্জ্য ব্যবস্থাপনায় আমরা কাজ করছি। আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের পাশে চাই। ভবিষ্যৎ প্রজন্ম এই প্রক্রিয়ায় যুক্ত হলে সেই দিন আর বেশি দূরে নয় যেদিন সিলেট সিটি সত্যিই একটি প্লাস্টিক দূষণমুক্ত নগরী হবে।”

Manual8 Ad Code

অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন এবং পরিবেশবিদ সহ অন্যান্যরা।

পরিশেষে ‘জিওসাইকেল সপ্তাহ ২০২৬’ উদযাপন উপলক্ষে ‘প্লাস্টিক দূষণমুক্ত নগরী’ বিষয়ে আয়োজিত দেয়াল লিখন প্রতিযোগিতার বিজয়ী ও অংশগ্রহনকারী সকলকে পুরষ্কৃত করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com