• সিলেট, রাত ৪:১৭, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা-সিলেট ছয় লেন প্রকল্প নিয়ে যে সুসংবাদ দিলেন বাণিজ্যমন্ত্রী

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৬
ঢাকা-সিলেট ছয় লেন প্রকল্প নিয়ে যে সুসংবাদ দিলেন বাণিজ্যমন্ত্রী

Manual3 Ad Code

ঢাকা-সিলেট ছয় লেন প্রকল্প নিয়ে যে সুসংবাদ দিলেন বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার বড় অংশ আগামী অক্টোবরের মধ্যেই নিরসনের আশা করছে সরকার। একই সঙ্গে প্রকল্পের সিলেট অংশের নির্মাণকাজ ২০২৮ সালের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। পুরো মহাসড়কের কাজ ২০২৮ সালের শেষ থেকে ২০২৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সম্পন্ন হতে পারে।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

 

মন্ত্রী বলেন, প্রকল্পটি সিলেট অংশ এবং সিলেটের সীমানার বাইরের অংশসহ বিভিন্ন পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে। সম্প্রতি সড়ক পরিবহনমন্ত্রী হবিগঞ্জ পর্যন্ত প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন। সংশ্লিষ্টদের পরিকল্পনা অনুযায়ী ২০২৮ সালের শেষ থেকে ২০২৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে পুরো মহাসড়কের নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।

Manual5 Ad Code

 

 

Manual2 Ad Code

সিলেট অংশের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, এ অংশের কাজ ২০২৮ সালের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

 

ভূমি অধিগ্রহণ নিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এ সংক্রান্ত মোট ১১৩টি মামলার অধিকাংশই নিষ্পত্তি হয়েছে। অবশিষ্ট মামলাগুলোও দ্রুত নিষ্পত্তির জন্য কাজ চলছে। আগামী অক্টোবরের মধ্যে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার সিংহভাগ নিরসন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

প্রকল্পের কাজ পরিদর্শনকালে সিলেট ওয়াসা চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক পিংকি সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

Manual6 Ad Code

এর আগে বাণিজ্যমন্ত্রী সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন নির্মাণকাজ পরিদর্শন করেন।

Manual2 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com