• সিলেট, সন্ধ্যা ৬:২৩, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে পুরোহিত ও সেবাইতদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

admin
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫
সিলেটে পুরোহিত ও সেবাইতদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

Manual8 Ad Code

সিলেটে পুরোহিত ও সেবাইতদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

Manual7 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

সিলেটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণে ৯দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ।

 

 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিলেট জেলার মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর সহকারী প্রকল্প পরিচালক জনাব কিশোর কুমার মণ্ডল। সিলেট জেলা কার্যালয়ের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) অনির্বাণ পাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সিলেট জেলার ট্রাস্টি শ্রী সুদীপ রঞ্জন সেন।

 

আয়োজকেরা জানান, ৯ দিনব্যাপী ৩টি বিষয়ে প্রশিক্ষণে পুরোহিতরা হিন্দু আইন, উত্তরাধিকার আইন, দেবোত্তর সম্পত্তি, নামজারী, প্রজাস্বত্ব বিধিমালা, তামাদি আইন, পূজা পদ্ধতি, স্বাস্থ্যসেবা ও পুষ্টি, ভূমি আইন, আইসিটি, কম্পিউটার পরিচিতি, সফটওয়ার, হার্ডওয়ার সম্পর্কে প্রশিক্ষণ নেবেন।

 

Manual6 Ad Code

প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য বলেন, সকলকে প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান সমাজে ছড়িয়ে দেয়ার মন মানসিকতা রাখতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর আওতায় হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন “ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়)” প্রকল্পের আয়োজনে এই পুরোহিত প্রশিক্ষণ যে কতটা যুগোপযোগী সে বিষয়েও আলোকপাত করেন তিনি।

 

 

Manual8 Ad Code

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রকল্পের সিলেট জেলায় নিযুক্ত টিওটি অমৃতরাম ভট্টাচার্য্য ও বনমালী ভট্টাচার্য্য।

Manual7 Ad Code

 

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com