• সিলেট, রাত ২:৫৮, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নৌপরিবহন খাতে জবাবদিহিতা-সততায় স্থায়ী কমিটির গুরুত্ব আরোপ

admin
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৬
নৌপরিবহন খাতে জবাবদিহিতা-সততায় স্থায়ী কমিটির গুরুত্ব আরোপ

Manual3 Ad Code

নৌপরিবহন খাতে জবাবদিহিতা-সততায় স্থায়ী কমিটির গুরুত্ব আরোপ
অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

প্রধানমন্ত্রীর ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে নৌপরিবহন খাতের কার্যক্রমে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি সততার সঙ্গে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক বলেন, সংশ্লিষ্ট সকলের মতামতকে প্রাধান্য দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের কার্যক্রম এগিয়ে নিতে হবে। একইসঙ্গে মন্ত্রণালয় ও স্থায়ী কমিটি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নৌপরিবহন খাতের উন্নয়ন এবং জনগণের সেবার মান বাড়াতে একযোগে কাজ করবে।

সোমবার সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৈঠকের শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

জয়নুল আবদিন ফারুক বলেন, প্রায় ১৬ বছর পর অনেক ত্যাগের বিনিময়ে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সরকারকে কর্মকর্তা-কর্মচারী এবং কমিটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

তিনি বলেন, সরকার ও প্রশাসনের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। এক্ষেত্রে দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততা নিশ্চিত করা জরুরি।

Manual1 Ad Code

বৈঠকে নৌপরিবহন খাতের সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং মন্ত্রণালয়ের অধীন দপ্তর, অধিদপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

Manual7 Ad Code

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর, অধিদপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহের সার্বিক কার্যক্রম সম্পর্কে কমিটিকে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি; প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, এমপি; কমিটির সদস্য মো. হাফিজ ইব্রাহিম, এমপি; মো. মাহমুদুল হক রুবেল, এমপি; আনিছুর রহমান, এমপি; সাঈদ আহমেদ, এমপি; সানজিদা ইয়াসমিন, এমপি; মো. নাজমুল হুদা, এমপি এবং আবদুল হান্নান মাসউদ, এমপি অংশগ্রহণ করেন।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, অধিদপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com