• সিলেট, ভোর ৫:০৯, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গোপসাগরে বিনিয়োগে আসছে ১৪ ডাচ কম্পানি

admin
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৬
বঙ্গোপসাগরে বিনিয়োগে আসছে ১৪ ডাচ কম্পানি

Manual3 Ad Code

ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল

 

বঙ্গোপসাগরে বিনিয়োগে আসছে ১৪ ডাচ কম্পানি
অনলাইন ডেস্ক

 

দেশের সামুদ্রিক খাতে বিনিয়োগের সুযোগ খুঁজতে আগামী সপ্তাহে ১৪টি ডাচ কম্পানির একটি বাণিজ্য প্রতিনিধিদল বাংলাদেশে আসছে, বিশেষ করে বঙ্গোপসাগরকেন্দ্রিক সামুদ্রিক অর্থনীতি, বাণিজ্য, যোগাযোগ, মৎস্য ও জ্বালানি খাতে সম্ভাবনা যাচাই করবে দলটি। এ সফরকে বাংলাদেশের সামুদ্রিক খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

Manual2 Ad Code

ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এ তথ্য জানিয়েছেন। গতকাল সোমবার ঢাকার সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর তৃতীয় দিনের এক অধিবেশনে বক্তব্য দেন তিনি।

Manual6 Ad Code

রাষ্ট্রদূত বলেন, ‘আগামী সপ্তাহে ১৪টি ডাচ কম্পানির একটি বাণিজ্য প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। তারা বিশেষ করে সামুদ্রিক খাতে বিনিয়োগের সুযোগ অনুসন্ধান করবে।’

বঙ্গোপসাগরকে আঞ্চলিক বাণিজ্য, সামুদ্রিক যোগাযোগ, মৎস্য, জ্বালানি ও অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উল্লেখ করে জোরিস ভ্যান বোমেল বলেন, এ সম্ভাবনা কাজে লাগাতে টেকসই পরিকল্পনা, দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন। পানি ব্যবস্থাপনা, জলবায়ু অভিযোজন ও সামুদ্রিক উন্নয়নকে পরস্পরের সঙ্গে সম্পর্কিত বিষয় উল্লেখ করে তিনি বলেন, কার্যকর পানি ব্যবস্থাপনার জন্য সমন্বিত পরিকল্পনা, কারিগরি দক্ষতা, দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং সরকার ও জনগণের মধ্যে সহযোগিতা জরুরি।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com