• সিলেট, রাত ৪:৫৩, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

কিন ব্রিজের পাশে ঝুলন্ত সেতু করবেন বাণিজ্যমন্ত্রী

admin
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৬
কিন ব্রিজের পাশে ঝুলন্ত সেতু করবেন বাণিজ্যমন্ত্রী

Manual5 Ad Code

কিন ব্রিজের পাশে ঝুলন্ত সেতু করবেন বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

Manual3 Ad Code

সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজের পাশে সুরমা নদীর ওপর নির্মাণ করা হবে দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতু। নতুন এই সেতু নির্মাণের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।

 

Manual4 Ad Code

 

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি সুরমা পাড়ে গিয়ে সেতুটির সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় কিন ব্রিজের সক্ষমতা বৃদ্ধি এবং নগরীর যোগাযোগব্যবস্থার উন্নয়নে নতুন সেতু নির্মাণের উদ্যোগের কথা সাংবাদিকদের জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘কিন ব্রিজের সক্ষমতা বাড়াতে আমরা কাজ করব। পাশাপাশি সুরমা নদীর ওপর নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দৃষ্টিনন্দন এই সেতু নির্মাণ হলে সিলেটের যোগাযোগব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে। পাশাপাশি কিন ব্রিজের উপর থেকে চাপ কমবে।’

তিনি আরও বলেন, নতুন সেতু নির্মাণ হলে দেশ-বিদেশের পর্যটকদের কাছে সিলেটের আকর্ষণ আরও বাড়বে। এর ফলে সিলেটের পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি দেশের কাছে সিলেটের সুনাম আরও উজ্জ্বল হবে।

এ সময় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

 

প্রসঙ্গত, ৯ অক্টোবর ২০২৬ শুক্রবার সকালে একদিনের সরকারি সফরে সিলেটে আনের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সফরকালে তিনি সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে।

Manual5 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com