• সিলেট, সকাল ৬:৫৩, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্ব ডিম দিবসে বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের র‍্যালি অনুষ্ঠিত

admin
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৬
বিশ্ব ডিম দিবসে বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের র‍্যালি অনুষ্ঠিত

Manual6 Ad Code

বিশ্ব ডিম দিবসে বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের র‍্যালি অনুষ্ঠিত

Manual3 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

বিশ্ব ডিম দিবস উপলক্ষে বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার সকালে সিলেট নগরীর টিলাগড়ে এক বর্ণাঢ্য র‍্যালী শেষ করে এলটিআই সিলেটের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি সায়েন্স বিভাগের প্রফেসর ড. এম রাশেদ হাসনাত।

Manual1 Ad Code

বিভাগীয় পরিচালক ড. আবু জাফর মো: ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. জোনায়েদ কবীর।

ড. আব্দুল কাহিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক বিবেক চন্দ্র রায় এবং ওয়েস্টার পোল্ট্রির স্বত্তাধিকারী মো. ইমরান হোসাইন।

Manual1 Ad Code

“ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বক্তারা ডিমের উপকারীতা সর্ম্পকে তুলে ধরেন। ডিম একটি সুপার ফুড হওয়ায় এতে ভিটামিন, মিনারেল, এমাইনো এসিড থাকায় ডিম পুষ্টি চাহিদা মিটানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ডিমে কোলিন থাকায় মেধা বিকাশে সহায়তা করে। গবেষণায় দেখা যায় যারা নিয়মিত ডিম খান তাদের ব্রেস্ট ক্যান্সারের আক্রান্তের রিস্ক প্রায় ৪৪% কমে যায়। ডিমে এইচডিএল থাকায় তা হার্টের রোগের ঝুঁকি কমায়।

ওয়েস্টার পোল্ট্রির এমডি মো. ইমরান হোসাইন বলেন মুরগীর খাদ্যের দাম প্রতি ৫০ কেজির বস্তায় প্রায় ২০০ টাকা বৃদ্ধি হয়েছে। মুরগীর খাদ্যের দাম কমানো দরকার এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি বলেন খাদ্যের দাম কমালে গ্রাহক পর্যায়ে আরো কম দামে ডিম সরবরাহ করা সম্ভব হবে।

Manual1 Ad Code

বিশ্ব ডিম দিবস উদযাপন করার কর্মসূচী হিসেবে শনিবার এতিমখানা, পথশিশু এবং সমাজসেবা দপ্তরের আওতাধীন সরকারী প্রতিবন্ধি পুর্নবাসন কেন্দ্র এবং কিশোরালয় এ ডিম খাওয়ানোর কর্মসূচী গ্রহণ করা হয়েছে। আসছে রবিবার নগরীর একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ডিম খাওয়ানোর উৎসব উদযাপন করা হবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com