• সিলেট, ভোর ৫:৫৬, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

admin
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৬
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

Manual6 Ad Code

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর নির্বাচন বোর্ড আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আনোয়ার হোসেন এবং সদস্য আনিসুর রহমান লাবু ও তানভীর রহমান স্বাক্ষরিত ফলাফলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় মাহবুবুর রহমান সওদাগর চেয়ারম্যান, মদন মোহন কর্মকার সিনিয়র ভাইস চেয়ারম্যান ও অরুন কুমার রায় ট্রেজারার হিসেবে বিজয়ী হয়েছেন।
নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে ভাইস চেয়ারম্যান পদে ১ম বিজয়ী হয়েছেন বরুন কুমার বনিক, ২য় বিজয়ী আব্দুল করিম মল্লিক, জেনারেল সেক্রেটারী নির্মল কুমার রায়, সিনিয়র জয়েন্ট সেক্রেটারী পদে সুহেল আহমদ, জয়েন্ট সেক্রেটারী পদে ১ম বিজয়ী লক্ষণ ঘোষ, ২য় বিজয়ী আজমল আহমদ, ৩য় বিজয়ী প্রদীপ কুমার রায়, এক্সিকিউটিভ মেম্বার সদস্য মো: বেল্লাল হোসেন, বিপ্লব কর্মকার, প্রকাশ চন্দ্র রায়, মনির হোসেন, মো: মোস্তাফিজুর রহমান জাকির, মো: দেলোয়ার হোসেন সোহেল, শমেন্দ্র সিংহ, মো: ছালা উদ্দিন, কার্ত্তিক দত্ত, বীরেন্দ্র নাথ চক্রবর্তী, আব্দুল মতিন, শেখ মো. আলমগীর, মো: শামিম আহমদ, বিজয় কর্মকার, শ্রী সনজিত কর্মকার। বিজ্ঞপ্তি

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com