• সিলেট, সকাল ৭:১৪, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে আবাসিক হোটেল থেকে আ ট ক ৪

admin
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৬
সিলেটে আবাসিক হোটেল থেকে আ ট ক ৪

Manual4 Ad Code

সিলেটে আবাসিক হোটেল থেকে আ ট ক ৪

নিজস্ব প্রতিবেদক

 

Manual8 Ad Code

সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া বিভাগ বিষয়টি জানিয়েছে।

Manual1 Ad Code

 

এসএমপি জানায়, গত শনিবার (১০ অক্টোবর) কোতোয়ালী মডেল থানাধীন সোবহানীঘাট পয়েন্টস্থ আরাফাত আবাসিক হোটেলের একটি কক্ষের অভিযান পরিচালনা করে ৪ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- কোতোয়ালী থানাধীন যতরপুরের হীরা মিয়ার কলোনীর মো. জানু মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন (৩৫), মিরাবাজার উদ্দীপনের মো. ঈমান আলীর ছেলে মো. কামাল মিয়া (৩৭), সুনামগঞ্জের শাল্লা থানার ইসলামপুর (শ্রীহাইল) গ্রামের মো. তুরাব আলীর ছেলে মো. নুর আলম (৩৯) ও সুনামগঞ্জ সদর থানার বালিকান্দি গ্রামের আব্দুস সোবহানের ছেলে মো. গোলাম হোসেন (৪২)।

 

Manual4 Ad Code

জানা গেছে, গত শনিবার (১০ অক্টোবর) রাত পৌণে ১০টার দিকে সোবহানীঘাট পয়েন্টস্থ আরাফাত আবাসিক হোটেলের একটি কক্ষের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪০ পিস ইয়াবা বড়িসহ ৪ জনকে আটক করে পুলিশ।

 

Manual5 Ad Code

 

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার মামলা নং-১৮, তারিখ-১১/১০/২০২৬খ্রি. ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ রুজু হয়। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে এসএমপি।

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com