• সিলেট, সকাল ৬:১৬, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

কাস্টঘরে স্ত্রীর ছবি তুলতে বাঁধা দেওয়ায় যুবক খু ন

admin
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৬
কাস্টঘরে স্ত্রীর ছবি তুলতে বাঁধা দেওয়ায় যুবক খু ন

Manual8 Ad Code

কাস্টঘরে স্ত্রীর ছবি তুলতে বাঁধা দেওয়ায় যুবক খু ন

নিজস্ব প্রতিবেদক

সিলেটে স্ত্রীর ছবি তুলতে বাঁধা দেওয়ায় ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবক।

Manual2 Ad Code

 

 

রবিবার রাত ৮টার দিকে নগরের কাস্টঘর এলাকায় এ ঘটনা ঘটে।

 

Manual5 Ad Code

নিহত হৃদয় কুমার হরিজন (৩৫) কাস্টঘর সুইপার কলোনির বাসিন্দা। তিনি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।

 

Manual1 Ad Code

স্থানীয় সূত্র জানায়, রবিবার রাতে কাস্টঘর এলাকায় গোপনে হৃদয়ের স্ত্রী পিংকী রানীর ছবি তুলছিলেন আমিন নামের এক যুবক। বিষয়টি দেখতে পেয়ে হৃদয় বাঁধা দেন। এতে ক্ষেপে যান আমিন। এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আমিন ফোনে আরও কয়েকজন যুবককে ডেকে আনেন। পরে হৃদয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। ছুরিকাঘাতে ঘটনাস্থলে মারা যান হৃদয়।

 

হৃদয়ের ছোট ভাই অজয় কুমার হরিজনও জানান, স্ত্রীর ছবি তোলাকে কেন্দ্র করে হৃদয়কে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। আমিনসহ কয়েকজন মিলে এই হত্যাকান্ড ঘটিয়েছে।

 

সিলেট কোতোয়ালি থানার ওসি খান মো. মাইনুল জাকির জানান, হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। ছবি তোলাকে কেন্দ্র করে হত্যাকান্ডটি ঘটেছে -এমন অভিযোগ পরিবারের পক্ষ থেকে করা হয়েছে।

Manual4 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com