• সিলেট, রাত ১:০৭, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দু র্নী তি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের অফিসে আমীরে জামায়াত

admin
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৫
দু র্নী তি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের অফিসে আমীরে জামায়াত

Manual6 Ad Code

দু র্নী তি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের অফিসে আমীরে জামায়াত

প্রেস বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর, বৃহত্তর সিলেট ও দেশের গৌরবময় ব্যক্তিত্ব ডা. শফিকুর রহমান গত ৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের ৩য় তলায় দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন।

Manual1 Ad Code

 

এ সময় দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন আমীরে জামায়াতকে স্বাগত জানান ও শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি আগামী ৯ ডিসেম্বর মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে ঐদিন বেলা ১১টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জমায়েত, পরে দুর্নীতি বিরোধী র‌্যালি ও কোর্ট পয়েন্টে দুর্নীতি বিরোধী গণসমাবেশের কর্মসূচি সম্বলিত প্রচার লিফলেট তাঁর হাতে তুলে দেন।

Manual3 Ad Code

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কার্যক্রমে ভূয়সী প্রশংসা করেন। তিনি ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কার্যক্রমের সাথে একমত পোষণ করেন।

এদিকে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন আগামী ৯ ডিসেম্বর মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে ঐদিন বেলা ১১টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জমায়েত, পরে দুর্নীতি বিরোধী র‌্যালি ও কোর্ট পয়েন্টে দুর্নীতি বিরোধী গণসমাবেশ সফল করার জন্য সংগঠনের সকল স্তরের সদস্যবৃন্দ ও নগরবাসীর প্রতি উদাত্ত আহবান জানান।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com