• সিলেট, সকাল ৯:১১, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ডিইউজে আরও সক্রিয় হবে -আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান

admin
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৫
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ডিইউজে আরও সক্রিয় হবে  -আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান

Manual8 Ad Code

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ডিইউজে আরও সক্রিয় হবে

-আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান

Manual7 Ad Code

 

নিজস্ব প্রতিবেদক

 

Manual7 Ad Code

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নবনির্বাচিত কমিটি আরও সক্রিয়ভাবে কাজ করবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল ঢাকা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মো. শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক খুরশীদ আলমসহ নতুন কমিটির উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

Manual7 Ad Code

জামায়াত আমির বলেন, সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে পুনর্নির্বাচন সাংবাদিক সমাজের আস্থা, সুনাম এবং যোগ্য নেতৃত্বেরই স্পষ্ট প্রমাণ। তিনি মনে করেন, এই ধারাবাহিকতা গণমাধ্যমের পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন উদ্যম যোগ করবে। বিবৃতিতে তিনি বলেন, গণমাধ্যম যে কোনো গণতান্ত্রিক সমাজের অন্যতম প্রধান শক্তি এবং সত্য প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও জাতির সামগ্রিক উন্নয়নে সংবাদকর্মীদের ভূমিকা অপরিহার্য। সেই বিবেচনায় ডিইউজের নেতৃত্ব শুধু পেশাগত স্বার্থ সংরক্ষণ নয় বরং সাংবাদিকতার স্বাধীনতা ও মর্যাদা অটুট রাখতে বড় দায়িত্ব বহন করে।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com