• সিলেট, সন্ধ্যা ৬:২৩, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে শিক্ষার্থীরা

admin
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৬
বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে শিক্ষার্থীরা

Manual5 Ad Code

সংগৃহীত ছবি

বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

 

Manual3 Ad Code

বঙ্গভবনের ইতিহাস, ঐতিহ্য ও রাষ্ট্রীয় গুরুত্ব সম্পর্কে জানার সুযোগ পাবে দেশের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়। এ জন্য ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির কার্যালয়ের প্রণীত এই নীতিমালার কথা উল্লেখ করে দেশের মাদ্রাসাগুলোকে নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা নির্দেশনায় মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে বঙ্গভবন পরিদর্শনের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের অনুরোধ করা হয়েছে।

Manual2 Ad Code

নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীরা মোট ১ ঘণ্টা ৩০ মিনিট বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে। এ সময়ের মধ্যে বঙ্গভবনের ইতিহাস ও কার্যক্রম নিয়ে ভিডিও প্রদর্শনী, তোশাখানা জাদুঘর, বঙ্গভবনের মূল ভবনের সামনে ফটোসেশন, এয়ার রেইড সেল্টার এবং হরিণ পার্ক ঘুরে দেখার সুযোগ থাকবে। নির্ধারিত সূচি অনুযায়ী, শিক্ষার্থীদের সকাল ১০টায় বঙ্গভবনে প্রবেশ করতে হবে।

Manual1 Ad Code

নীতিমালায় বলা হয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন ৩০ জন এবং সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী পরিদর্শনে অংশ নিতে পারবেন। তাঁদের সঙ্গে তিন থেকে চারজন শিক্ষক প্রতিনিধি উপস্থিত থাকবেন।

বঙ্গভবন পরিদর্শনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে আসতে হবে।

রাষ্ট্রপতির কার্যালয়ের এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বঙ্গভবনের ইতিহাস, সাংবিধানিক ভূমিকা ও কার্যক্রম সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবে।

Manual7 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com