• সিলেট, রাত ৯:৪১, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে জমি নিয়ে বি রো ধে র জেরে খু*ন : আ ট ক ১

admin
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৫
সিলেটে জমি নিয়ে বি রো ধে র জেরে খু*ন : আ ট ক ১

Manual4 Ad Code

সিলেটে জমি নিয়ে বি রো ধে র জেরে খু*ন : আ ট ক ১

Manual1 Ad Code

ডেস্ক রিপোট

সিলেটের গোয়াইনঘাটে আল আমিন উদ্দিন হত্যার ঘটনায় জড়িত একজনকে নারায়ণগঞ্জ থেকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-৯, সিলেট ও র‌্যাব-১১, নারায়ণগঞ্জের একটি যৌথ দল গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

Manual3 Ad Code

র‌্যাব জানায়, নিহত আল আমিন উদ্দিন সিলেট জেলার, গোয়াইনঘাট থানার, ঠাঁকুরবাড়ি এলাকার মো. আবাছ মিয়ার ছেলে। পূর্বে পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আল আমিন উদ্দিন ও তার স্বজনরা হামলার শিকার হন এবং পরে আল আমিন উদ্দিনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি সেসময় সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ঘটনার পর আসামিদের শনাক্ত ও আইনগত প্রক্রিয়ার আওতায় আনতে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এর ধারাবাহিকতায় গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার শিয়ারচর এলাকায় অভিযান চালিয়ে মামলার পলাতক আসামি সিদ্দিক উল্লাহ (৪৫) কে আটক করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। সিদ্দিক উল্লাহ সিলেট জেলার গোয়াইনঘাট থানার, লাঠি এলাকার মৃত রুস্তম আলীর ছেলে।

Manual3 Ad Code

র‌্যাব জানায়, আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক ব্যক্তিদের আটক করতে র‌্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com