• সিলেট, রাত ১০:৫৯, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

admin
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৬
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

Manual4 Ad Code

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

Manual7 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

 

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩ টায় নগরীর কাজিরবাজার তোপখানাস্থ সিলেট মহানগর বিএনপির কার্যালয়ে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

 

সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদের সভাপতিত্বে এবং ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল এবং সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব।

সভাপতির বক্তব্যে কয়েস আহমদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জেলা, উপজেলা ও পৌর পর্যায়ে সফলভাবে উদযাপনের জন্য যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে ও মাঠে কাজ করতে হবে।

Manual4 Ad Code

 

তিনি আরো বলেন, যুবদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে তৃণমূলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মাধ্যমে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক সক্ষমতার প্রতিফলন ঘটাতে হবে। এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করে কর্মসূচিকে সফল করতে হবে।

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু বলেন, জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে সফল করতে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ জন্য এখন থেকেই সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে হবে এবং প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে।

 

প্রস্তুতি সভায় ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক বক্তব্য রাখেন। এ সময় জেলা যুবদলের অধীনস্থ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদের পরিবারের সদস্যদের সুস্থতা কামনা মোনাজাত করা হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com