• সিলেট, রাত ১১:৩৪, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নকশী বাংলা ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন

admin
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৬
নকশী বাংলা ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন

Manual3 Ad Code

নকশী বাংলা ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন:

Manual1 Ad Code

বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা ‘নকশী বাংলা ফাউন্ডেশন’-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল (২১ অক্টোবর) বুধবার, বিকাল ৪:০০ ঘটিকায় নগরীর মেন্দিবাগস্থ অস্থায়ী কার্যালয়ে সংস্থার উপদেষ্টা মোহাইমিন চৌধুরীর সভাপতিত্বে ও উপদেষ্টা মাওলানা এম এ আলীম এর সঞ্চালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

সভায় উপস্থিত সদস্য ও উপদেষ্টাদের সর্বসম্মতিক্রমে মাওলানা এম এ আলীম কে আহ্বায়ক ও তাইজুল ইসলাম ফয়েজ কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ন আহ্বায়ক মোহাইমিন চৌধুরী, যুগ্ন আহবায়ক মোঃ হিফজুর রহমান খাঁন, সদস্য সৈয়দ মুহিবুর রহমান মিছলু, মো: শাহীনুর রহমান চৌধুরী, মাজহারুল ইসলাম জয়নাল।

উল্লেখ্য, সংস্থার কার্যকরী পরিষদের (২০২৪-২০২৬) সেশনের মেয়াদ শেষ হওয়ার কারণে নবগঠিত এই আহ্বায়ক কমিটি ২০২৬-২০২৮ মেয়াদের নতুন দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠনের
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সভাপতির বক্তব্যে মুহাইমিন চৌধুরী বলেন, নতুন আহ্বায়ক কমিটির দক্ষ নেতৃত্বে নকশী বাংলা ফাউন্ডেশন দ্রুতই একটি গতিশীল ও নির্বাচিত নতুন কার্যনির্বাহী কমিটি উপহার পাবে।
উক্ত সাধারণ সভায় উপস্থিত ছিলেন মো: আব্দুল আজিজ, মাওলানা উসমান গণি , এডভোকেট পলিনা রহমান, সাংবাদিক মো: হাবিবুর রহমান, জাকির হোসেন, শেখ আজিজুল হক সুজা, মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, প্রমুখ।-বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com