• সিলেট, রাত ৮:৫৭, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক মোজাম্মেল হকের পিতার দাফন সম্পন্ন

admin
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৬
সাংবাদিক মোজাম্মেল হকের পিতার দাফন সম্পন্ন

Manual3 Ad Code

সাংবাদিক মোজাম্মেল হকের পিতার দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

Manual7 Ad Code

 

সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য এবং সিলেটভিউ২৪ডটকম ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরাপার্সন মোজাম্মেল হকের পিতা আব্দুল মানিকের দাফন সম্পন্ন হয়েছে।

 

 

Manual7 Ad Code

বুধবার (২৮ অক্টোবর) বাদ জোহর সিলেট সদর উপজেলার ছালেহপুর জামে মসজিদে তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিটে নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক মোজাম্মেল হকের পিতা আব্দুল মানিক ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, চার পুত্র ও এক কন্যাসন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Manual2 Ad Code

 

 

সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের সালেহপুর (বড়বাড়ি) বাসিন্দা মরহুম হাজির মিয়ার ছেলে আব্দুল মানিক।

 

জীবদ্দশায় তিনি সালেহপুর জামে মসজিদের মোতাওয়াল্লি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভূগছিলেন। গত সোমবার তাঁর শারিরিক অবস্থার অবনতি হলে স্বজনরা হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

 

সিলেট জেলা প্রেসক্লাবের শোক:

Manual6 Ad Code

মোজাম্মেল হকের পিতা বিশিষ্ট মুরব্বী আব্দুল মানিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। এক শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি প্রদানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com