• সিলেট, রাত ৮:৫৭, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

admin
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৬
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

Manual3 Ad Code

এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।

Manual5 Ad Code

সাংস্কৃতিক সন্ধ্যায় মনোজ্ঞ নাচ ও গানের পরিবেশনা অনুষ্ঠানে যোগ করে বাড়তি মাত্রা। পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় আনন্দ, উচ্ছ্বাস ও সম্প্রীতির এক মিলনমেলায়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ডার্টস প্রতিযোগিতায় পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৫০টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক, সিলেট রেঞ্জের ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেটের অধিনায়ক এ আর এম আলিফ, সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, আরআরএফ সিলেটের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট মো. হাসান নাহিদ চৌধুরী এসএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় উপ-পুলিশ কমিশনার (উত্তর) ও অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ও অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসনের দায়িত্বে থাকা মো. আফজাল হোসেন এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি সাহাদত হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯), সিলেটের কর্মকর্তাবৃন্দ, সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্য, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা সপরিবারে এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে ডার্টস প্রতিযোগিতা এবং র‍্যাফেল ড্র অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত অতিথি, পুলিশ কর্মকর্তা, সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য পুলিশ লাইন্সের হলরুম ও পুলিশ মেসে প্রীতিভোজের আয়োজন করা হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com