• সিলেট, রাত ৮:৫৭, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

জেসিপিএসসিতে ‘ইনোভেশন ফেয়ার’ অনুষ্ঠিত

admin
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৬
জেসিপিএসসিতে ‘ইনোভেশন ফেয়ার’ অনুষ্ঠিত

Manual4 Ad Code

জেসিপিএসসিতে ‘ইনোভেশন ফেয়ার’ অনুষ্ঠিত

Manual3 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

 

Manual7 Ad Code

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে (জেসিপিএসসি) দিনব্যাপী ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় জেসিপিএসির মাল্টিপারপাস শেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন জেসিপিএসসি পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহ জুলফিকার আলী, এএফডব্লিউসি, পিএসসি।

মেলা সকল অভিভাবক ও শিক্ষার্থীর জন্য উন্মুক্ত ছিল। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলায় ৮৯টি প্রজেক্ট প্রদর্শিত হয়। তাদের নিপুণ উপস্থাপনা দর্শনার্থীদের মুগ্ধ করে। বিচারকমণ্ডলী প্রজেক্টের উপস্থাপনা ও বর্ণনা শুনে মূল্যায়ন করেন।

প্রজেক্ট উপস্থাপনের চূড়ান্ত পর্বে পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা—এই চার হাউসের বাছাইকৃত শিক্ষার্থীরা অংশ নেয়। চারটি গ্রুপের প্রতিটি থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ১২টি প্রজেক্টকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের পুরস্কার পরে প্রদান করা হবে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “মানুষের আজন্ম কৌতূহল আর অদম্য ভাবনাই পৃথিবীকে সুন্দর ও আধুনিক করেছে। আদিম যুগে আগুন আবিষ্কার থেকে শুরু করে আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ অভিযান ও জিন প্রযুক্তি পর্যন্ত প্রতিটি যুগান্তকারী পদক্ষেপের মূলে রয়েছে মানুষের উদ্ভাবনী চেতনা। ইনোভেশন কেবল বিজ্ঞানাগারে সীমাবদ্ধ নয়; কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও তথ্যপ্রযুক্তিসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে এর সুবিশাল সম্ভাবনা রয়েছে।”

Manual6 Ad Code

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি এ ধরনের বাস্তবসম্মত জ্ঞানচর্চা শিক্ষার্থীকে প্রকৃত উদ্ভাবক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবে এবং সমাজ থেকে কুসংস্কার ও অন্ধবিশ্বাস দূর করতে ভূমিকা রাখবে।

আলবার্ট আইনস্টাইনের উক্তি স্মরণ করিয়ে তিনি বলেন, ‘কল্পনাশক্তি জ্ঞানের চেয়েও গুরুত্বপূর্ণ, কারণ জ্ঞান সীমিত, কিন্তু কল্পনাশক্তি সমগ্র বিশ্বকে ঘিরে রাখে।”

তাই কল্পনাশক্তিকে কখনো সংকুচিত হতে না দিয়ে প্রশ্ন করতে শেখার, ভুল করতে ভয় না পাওয়ার এবং প্রতিটি ব্যর্থতাকে সাফল্যের সোপান হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি।

জেসিপিএসসির অধ্যক্ষ লে. কর্নেল মো. জাহিদ সারোয়ার আকন্দ, এইসি এর সার্বিক দিকনির্দেশনায় এবং উপাধ্যক্ষ ও সহকারী অধ্যাপক শারমিন আক্তারের তত্ত্বাবধানে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’ এর আহ্বায়কের দায়িত্ব পালন করেন জীববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক রহমতুন্নেছা কোরেশী।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com