• সিলেট, রাত ১:২২, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট-মাস্কাট রুটে সপ্তাহে পাঁচটি ফ্লাইট চালু করলো সালামএয়ার

admin
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৬
সিলেট-মাস্কাট রুটে সপ্তাহে পাঁচটি ফ্লাইট চালু করলো সালামএয়ার

Manual4 Ad Code

সিলেট-মাস্কাট রুটে সপ্তাহে পাঁচটি ফ্লাইট চালু করলো সালামএয়ার

অনলাইন ডেস্ক

সিলেটবাসীর ভ্রমণ চাহিদা ও অভূতপূর্ব সাড়া বিবেচনায় সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে ওমানভিত্তিক বাজেট এয়ারলাইন্স সালামএয়ার।

Manual6 Ad Code

গত ১ সেপ্টেম্বর সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে এই রুটে যাত্রা শুরু করা এয়ারলাইন্সটি বুধবার (২৮ অক্টোবর) থেকে সপ্তাহে পাঁচটি নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

যাত্রীদের আরও উন্নত ভ্রমণ সুবিধা নিশ্চিত করতে সপ্তাহে অতিরিক্ত দুটি ফ্লাইট যুক্ত করা হয়েছে। এখন থেকে সালামএয়ার সিলেট-মাস্কাট-সিলেট রুটে প্রতি সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শনিবার নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।

সিলেটের যাত্রীদের ভালোবাসা, আস্থা ও অব্যাহত সহযোগিতার ফল হিসেবেই এই রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। নতুন যুক্ত হওয়া ফ্লাইটগুলো শুধু সিলেটবাসীর যাতায়াত সুবিধাই বৃদ্ধি করবে না, পাশাপাশি মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যে আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য ভ্রমণের সুযোগ তৈরি করবে।

সম্প্রতি সালামএয়ার বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম (GDS) Amadeus এবং Sabre-এর সঙ্গে যুক্ত হয়েছে। এর ফলে বিশ্বের যেকোনো প্রান্তের আইএটিএ অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলো সহজেই সালামএয়ার -এর টিকিট ইস্যু করতে পারবে। এতে যাত্রীরা আরও সহজ ও সুবিধাজনকভাবে সালামএয়ার-এর সেবা গ্রহণের সুযোগ পাবেন।

সালামএয়ার-এর কোড-শেয়ার পার্টনার এয়ারলাইন্সগুলোর মাধ্যমে সিলেট থেকে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। এর ফলে সিলেট অঞ্চলের যাত্রীদের আন্তর্জাতিক ভ্রমণ আরও সহজ ও সংযুক্ত হবে। সিলেটবাসীর অব্যাহত সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকলে খুব শিগগিরই সিলেট-মাস্কাট রুটে সপ্তাহের সাত দিনই ফ্লাইট পরিচালনার লক্ষ্য রয়েছে সালামএয়ার-এর।

Manual7 Ad Code

 

এ লক্ষ্য বাস্তবায়নে এয়ারলাইন্সটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সালামএয়ার -এর যেকোনো তথ্য, টিকিট সংক্রান্ত সহায়তা ও প্রয়োজনীয় যোগাযোগের জন্য যাত্রীরা নিচের হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। Hotline:+8809611901485.

Manual2 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com