• সিলেট, রাত ১২:১৯, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ৩৩ লাখ টাকার ‘বুঙ্গার মাল’ জ ব্দ

admin
প্রকাশিত নভেম্বর ১, ২০২৬
সিলেটে ৩৩ লাখ টাকার ‘বুঙ্গার মাল’ জ ব্দ

Manual3 Ad Code

সিলেটে ৩৩ লাখ টাকার ‘বুঙ্গার মাল’ জ ব্দ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেটে ৩৩ লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

 

রবিবার (১ নভেম্বর) রাতে সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও ১৯ বিজিবি।

বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধিন মিনাটিলা, সংগ্রাম, তামাবিল, প্রতাপপুর, দমদমিয়া, উৎমা বিওপির সদস্যরা নিজেদের এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু, মহিষ, কম্বল, চকোলেট ও সুপারির চালান জব্দ করে।

 

Manual5 Ad Code

এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ২২ লাখ ৬৭ হাজার ৫শ’ টাকা।

Manual7 Ad Code

এদিকে বিজিবি ১৯ ব্যাটালিয়ন জানিয়েছে, রবিবার রাতে এ ব্যাটালিয়নের আওতাধীন গুয়াবাড়ি বিওপির একদল সদস্য জৈন্তাপুরের গুয়াবাড়ি সীমান্ত এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৩টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়। গরুগুলোর সিজার মূল্য ধরা হয়েছে ৬ লাখ ৫০ হাজার টাকা।

 

এছাড়াও সুরইঘাট বিওপির একদল সদস্য সোনাতনপুঞ্জিতে অভিযান চালিয়ে ৬০ কেজি ভারতীয় জিরা, ৩ হাজার ৩২০ প্যাকেট পাতার বিড়ি ও ১টি অটোরিকশা জব্দ করতে সক্ষম হয়।

 

এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ৪ লাখ ২১ হাজার টাকা।

Manual1 Ad Code

 

এসব পণ্যের ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়ন ও বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়কবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com