• সিলেট, রাত ৩:০২, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জৈন্তাপুরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সফল সংগঠনকে সম্মাননা

admin
প্রকাশিত নভেম্বর ১, ২০২৬
জৈন্তাপুরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সফল সংগঠনকে সম্মাননা

Manual2 Ad Code

জৈন্তাপুরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সফল সংগঠনকে সম্মাননা

জৈন্তাপুর প্রতিনিধি

Manual2 Ad Code

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং সফল যুব সংগঠন ও আত্মকর্মীদের সম্মাননা প্রদান করা হয়।

 

Manual3 Ad Code

রবিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুনন্দা রায় বলেন, যুবসমাজকে দক্ষ, কর্মমুখী ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সরকার বিভিন্ন প্রশিক্ষণ, ঋণ ও কর্মসংস্থানমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। জৈন্তাপুরে সাড়ে পাঁচ মাসের অভিজ্ঞতায় তিনি দেখেছেন, এ উপজেলার যুবকেরা অত্যন্ত কর্মঠ, দক্ষ এবং উদ্যোক্তা হওয়ার ব্যাপারে আগ্রহী। তাঁদের প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, সুযোগ ও সহযোগিতা।

তিনি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নিজ নিজ দপ্তরের উন্নয়নমূলক কর্মসূচিতে স্থানীয় যুবকদের সম্পৃক্ত করতে হবে। এতে যুবসমাজ সরকারি কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি দেশ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

 

যুবকদের উদ্দেশে ইউএনও বলেন, অলস সময় পার না করে পরিশ্রম, সৃজনশীলতা ও সমাজ গঠনমূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করতে হবে। যেকোনো সহযোগিতার প্রয়োজনে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে তিনি যুবকদের পাশে থাকার আশ্বাস দেন।

Manual4 Ad Code

 

অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাফিজ, ৬ নম্বর চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসীম কুমার দাস, উপজেলা যুবদলের সদস্যসচিব সোহেল আহমেদ, বিয়াম ডাক্তার কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, উপজেলা কৃষক দলের সদস্যসচিব আল মামুন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাজিদ আহমেদ তারেক এবং সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং যুব সংগঠকরা।

যুব সংগঠকদের মধ্যে বক্তব্য দেন শামীম আহমেদ ও ফারুক আহমেদ। এ ছাড়া সফল আত্মকর্মী সালমান শাহ ও সাইফুর রহমান এবং সফল খামারি মোহাম্মদ শামসুদ্দিন তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন।

 

আলোচনা সভা শেষে সফল যুব সংগঠনগুলোকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি সফল আত্মকর্মীদের হাতে যুব ঋণের চেক তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com