• সিলেট, সকাল ৭:৫১, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বিজিবির অ ভি যা নে ভারতীয় পণ্য জ ব্দ, গ্রে ফ তা র ৫

admin
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৫
সিলেটে বিজিবির অ ভি যা নে ভারতীয় পণ্য জ ব্দ, গ্রে ফ তা র ৫

Manual5 Ad Code

সিলেটে বিজিবির অ ভি যা নে ভারতীয় পণ্য জ ব্দ, গ্রে ফ তা র ৫

Manual5 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি

সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি। সোমবার (৮ ডিসেম্বর) রাত ও মঙ্গলবার (৯ ডিসেম্বর) ধারাবাহিক এ অভিযানে ভারতীয় ইয়াবা, শাড়ি-লেহেঙ্গা, কম্বল এবং একটি অটোরিক্সাসহ ৫জনকে গ্রেফতার করেছে।

 

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার রাতে ১৯ বিজিবির একটি দল লক্ষীবাজার বিওপির বড়চালিয়া রহমত কমিউনিটি সংলগ্ন লক্ষীবাজার–জকিগঞ্জ সড়কে অভিযান চালায়। অভিযান চালিয়ে ৩জনকে গ্রেফতার করার পাশাপাশি ১৮৫ পিস ইয়াবা এবং একটি অটোরিক্সা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।

 

Manual5 Ad Code

এদিকে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে বিজিবির ও জৈন্তাপুর থানা পুলিশে যৌথভাবে লামনীগ্রামে আরেকটি অভিযান পরিচালনা করে। এ অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়। অভিযানে ভারতীয় ২৪টি শাড়ি ও ৬টি লেহেঙ্গ জব্দ করা হয়। যার বজারমূল্য ১ লাখ টাকা। এছাড়া সোমবারের আরেক অভিযানে মালিকবিহীন ভারতীয় তৈরি ১০টি কম্বল জব্দ করা হয়। যার বাজার মূল্য ৮০ হাজার টাকা।

 

Manual3 Ad Code

সব মিলিয়ে তিনটি অভিযানে উদ্ধার হওয়া মালামালের মোট মূল্য ৪ লাখ ৩৬ হাজার ৫শত টাকা। এছাড়া জব্দকৃত অন্যান্য মাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

 

 

Manual8 Ad Code

অভিযান বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব। চোরাচালান, মাদক ও যেকোনো ধরনের অবৈধ পাচার রোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, কারণ একটি নিরাপদ সীমান্তই দেশের নিরাপত্তার প্রথম স্তম্ভ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com