• সিলেট, সকাল ৭:৫১, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ধানের শীষ উন্নয়নের প্রতীক : লুনা

admin
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৫
ধানের শীষ উন্নয়নের প্রতীক : লুনা

Manual6 Ad Code

ধানের শীষ উন্নয়নের প্রতীক : লুনা

প্রেসবিজ্ঞপ্তি

Manual1 Ad Code

বিএনপি চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা ও সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, এ অঞ্চলে ধানের শীষকে বিজয়ী করে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে উপহার দিলে আমরা এ অঞ্চলকে একটি উন্নয়নশীল, শান্তিময় ও নিরাপদ জনপদে রূপান্তরিত করব।

 

Manual5 Ad Code

তিনি বলেন, জনগণ পরিবর্তন চায়, উন্নয়ন চায়, শান্তি চায়। আর ধানের শীষই সেই পরিবর্তনের প্রতীক।

 

Manual2 Ad Code

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিনব্যাপী সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের চাতলপার বাজার, নুরপুর বাজার, বাংলা বাজার, কালনীর চর বাজার, দক্ষিণ তাজপুর ও সাদিপুর এলাকায় ধারাবাহিক গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

 

দিনব্যাপী পুরুষ ও নারীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি স্থানীয়দের দুর্ভোগ ও প্রয়োজনীয়তার কথা মনোযোগ দিয়ে শোনেন। বিশেষ করে কালনীর চর বাজার এলাকার ভয়াবহ নদীভাঙন পরিদর্শন করে তিনি বলেন, বিজয়ী হলে নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণসহ এলাকার অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মইনুল হক চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com