• সিলেট, সন্ধ্যা ৬:১১, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

২০২৭ সালের রমজান কবে, জানা গেল শুরুর সম্ভাব্য তারিখ

admin
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৬
২০২৭ সালের রমজান কবে, জানা গেল শুরুর সম্ভাব্য তারিখ

Manual4 Ad Code

২০২৭ সালের রমজান কবে, জানা গেল শুরুর সম্ভাব্য তারিখ

অনলাইন ডেস্ক

 

Manual4 Ad Code

ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র সিয়াম সাধনার মাস রমজান। বছর ঘুরে আবারও আসতে চলেছে এ পবিত্র মাস। হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছর প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে এই মাস। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি (সোমবার)। তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ সম্পূর্ণভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

সম্প্রতি এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাদ্যম গালফ নিউজ এ তথ্য জানায়।

Manual2 Ad Code

পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি, রবিবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। চাঁদ দেখা গেলে ওই রাতেই শুরু হবে তারাবির নামাজ। পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে প্রথম রোজা পালনের সম্ভাবনা রয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই রমজানের চূড়ান্ত শুরুর তারিখ নির্ধারিত হবে।

ইসলামি বর্ষপঞ্জি চাঁদের গতিপথের ওপর নির্ভরশীল। এই বর্ষপঞ্জিতে ১২ মাসে মোট ৩৫৪ বা ৩৫৫ দিন হয়, যা প্রচলিত সৌরবর্ষের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন কম। এ কারণে প্রতিবছর গ্রেগরীয় বর্ষপঞ্জিতে রমজান মাসের অবস্থান কিছুটা এগিয়ে আসে। প্রায় ৩৩ বছরের ব্যবধানে মুসলমানরা বছরের সব ঋতুতেই রোজা পালনের সুযোগ পান।

Manual4 Ad Code

জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ, বুধবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। তবে রমজান ২৯ নাকি ৩০ দিনের হবে, তা নির্ভর করবে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর। ফলে ঈদের তারিখও চাঁদ দেখার ভিত্তিতে চূড়ান্ত হবে।

ইসলামি বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। কারণ এ মাসেই মহানবী (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়। রমজানে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও ধূমপান থেকে বিরত থেকে রোজা পালন করেন। পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন।

জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী ৮ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাব্য তারিখ হলেও, এর চূড়ান্ত ঘোষণা মূলত চাঁদ দেখার বিষয়ের ওপর প্রতিষ্ঠিত।

সূত্র: গালফ নিউজ

Manual5 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com