• সিলেট, রাত ১১:২৭, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

admin
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৬
নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Manual1 Ad Code

নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

রবিবার (৮ নভেম্বর) বিকেলে শহরের শমসেরনগর রোড এলাকায় জেলা প্রশাসনের এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার মো. মাহফুজুল হক অমি।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আনন্দ ফুডকে ৫০ হাজার টাকা এবং মেঘবাড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে প্রতিষ্ঠান দুটিতে খাদ্য উৎপাদন ও প্রস্তুতের ক্ষেত্রে অস্বাস্থ্যকর পরিবেশ, স্যাঁতসেঁতে স্থান এবং পরিচ্ছন্নতার ঘাটতি পাওয়া যায়।

এবষিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি বলেন, খাদ্য উৎপাদন, প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনে স্বাস্থ্যবিধি মেনে চলতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিলেটভিউ২৪ডটকম

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com