• সিলেট, সকাল ৮:৩২, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত

admin
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৬
সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত

Manual6 Ad Code

সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

 

আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে ট্রেনযোগে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের পূর্বনির্ধারিত লংমার্চ কর্মসূচি স্থগিত করা হয়েছে। দাবি বাস্তবায়নে শিগগিরই জোটের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

 

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জোটের মুখপাত্র ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

Manual3 Ad Code

ব্রিফিংয়ে বর্তমান সরকারের সমালোচনা করে হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, সরকার পতিত আওয়ামী লীগের সঙ্গে গোপনে আঁতাত করেছে। তিনি বলেন, ‘সারা দেশে জুলাই যোদ্ধাদের ওপর হামলা করা হচ্ছে, ফ্যাসিস্টরা অগ্নিসংযোগ করছে। কিন্তু সরকার তা দমনে ব্যর্থ। ইচ্ছা করেই তারা এমনটি করছে। এতেই প্রমাণ হয় পতিত আওয়ামী লীগের সঙ্গে গোপনে আঁতাত করেছে সরকার।

দণ্ডপ্রাপ্ত আসামিরা ‘জামাই আদরে’ আপ্যায়িত হচ্ছে মন্তব্য করে জামায়াতের এই নেতা বলেন, এতে প্রমাণ হয় সরকার ফ্যাসিবাদের প্রতি আনুকূল্য দেখাচ্ছে। সরকার উল্টো পথে চলা শুরু করেছে এবং তাদের ওপর মানুষের আস্থা নেই। গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারে সরকার দৃশ্যমান আন্তরিক না হলে জাতীয় ঐক্য সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে গত ৬ আগস্ট রাজধানীর মুক্তাঙ্গনে এক অবস্থান কর্মসূচি থেকে চার বিভাগে ধারাবাহিক লংমার্চের ঘোষণা দিয়েছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করে ১১-দলীয় জোট।

Manual3 Ad Code

সবশেষ তৃতীয় কর্মসূচি হিসেবে গত ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়, যার সমাপনী সমাবেশ হয় কুষ্টিয়ায়।

চার বিভাগের মধ্যে শেষ কর্মসূচি হিসেবে আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ হওয়ার কথা ছিল।

 

ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অবস্থার কারণে অন্য বিভাগগুলোর মতো সড়কপথের পরিবর্তে বিকল্প হিসেবে ট্রেনযোগে সিলেটে গিয়ে রেলস্টেশনের কাছাকাছি এলাকায় পথসভা করার পরিকল্পনা করেছিল জোটটি। তবে লিয়াজোঁ কমিটির বৈঠকের পর তা স্থগিতের ঘোষণা এলো।

 

Manual1 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com