• সিলেট, সকাল ৮:৩২, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে সিলেটে যে কোর্স শেষ করলেন ২শ’ শিক্ষার্থী

admin
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৬
উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে সিলেটে যে কোর্স শেষ করলেন ২শ’ শিক্ষার্থী

Manual4 Ad Code

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে সিলেটে যে কোর্স শেষ করলেন ২শ’ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক যোগাযোগে আত্মবিশ্বাসী হয়ে ওঠার প্রত্যাশা নিয়ে স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন করেছেন ২০০ শিক্ষার্থী। তাঁদের হাতে সনদ তুলে দিতে সিলেটে আয়োজন করা হয়েছে ‘AIMS English Spoken English Certificate Giving Ceremony 2026’।

Manual7 Ad Code

রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরের জিন্দাবাজারস্থ সিটি সেন্টারের নবম তলায় স্পাইসি ব্যাংকুয়েট হলে এ অনুষ্ঠানের আয়োজন করে AIMS English। এতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা জাকারিয়া ও মিরাজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোর্স সম্পন্নকারী ২০০ শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

 

Manual3 Ad Code

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা AIMS English-এর এমন আয়োজনের প্রশংসা করেন। তাঁদের মতে, স্পোকেন ইংলিশ কোর্সের মাধ্যমে ইংরেজিতে কথা বলার দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ব্যক্তিগত জীবনেও ইতিবাচক পরিবর্তন এসেছে। প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষের পরিবেশ, পাঠদানের পদ্ধতি এবং শিক্ষকদের বন্ধুত্বপূর্ণ আচরণ তাঁদের মুগ্ধ করেছে।

 

Manual4 Ad Code

শিক্ষার্থীরা জানান, তাঁদের অনেকেরই স্বপ্ন দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণ করা। সেই স্বপ্ন বাস্তবায়নের প্রস্তুতির প্রথম ধাপ হিসেবে তাঁরা AIMS English-এ স্পোকেন ইংলিশ কোর্স করেছেন। তাঁদের মতে, ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার সক্ষমতা শুধু বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রেই নয়, বরং কর্মজীবন ও দৈনন্দিন যোগাযোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

তাঁরা আরও মনে করেন, যারা ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন, IELTS প্রস্তুতি কিংবা বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা খুঁজছেন, তাঁদের জন্য সমন্বিত শিক্ষা ও পরামর্শসেবা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে AIMS-এর বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের কার্যক্রম একই প্ল্যাটফর্মে পাওয়ার সুযোগ শিক্ষার্থীদের জন্য বাড়তি সুবিধা তৈরি করছে।

 

উল্লেখ্য, AIMS-এর শিক্ষা কার্যক্রমের আওতায় রয়েছে একাধিক প্রতিষ্ঠান ও সেবা। এর মধ্যে AIMS English ইংরেজি ভাষা শিক্ষা, স্পোকেন ইংলিশ, IELTS প্রস্তুতি, স্পিকিং প্র্যাকটিস ও বিভিন্ন ভাষাভিত্তিক দক্ষতা উন্নয়নে কাজ করছে। প্রতিষ্ঠানটি তাদের স্পোকেন ইংলিশ কোর্সে দুই মাসে ২৪ থেকে ২৬টি ক্লাস, নিয়মিত অগ্রগতি মূল্যায়ন এবং ছয় মাসের স্পিকার্স ক্লাব সুবিধা দিয়ে থাকে।

অন্যদিকে, AIMS Academy যুক্তরাজ্যের OTHM, ATHE ও CTH-এর অধীনে বিভিন্ন একাডেমিক, পেশাগত ও ভোকেশনাল কোর্স পরিচালনা করে। প্রতিষ্ঠানটিতে ফাউন্ডেশন, আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট পর্যায়ের ডিপ্লোমা প্রোগ্রামের পাশাপাশি বিজনেস ম্যানেজমেন্ট, তথ্যপ্রযুক্তি, মানবসম্পদ ব্যবস্থাপনা, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, অ্যাকাউন্টিংসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। এসব কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক যোগ্যতা অর্জন এবং পরবর্তী সময়ে উচ্চশিক্ষার পথ তৈরি করতে পারেন।

এ ছাড়া AIMS Education বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচন, ভর্তি আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত এবং ভিসাপ্রক্রিয়া সম্পর্কে পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকে। প্রতিষ্ঠানটি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের উচ্চশিক্ষার সুযোগ এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সফলভাবে কাজ করে যাচ্ছে। ফলে ভাষা শিক্ষা থেকে শুরু করে আন্তর্জাতিক মানের একাডেমিক যোগ্যতা অর্জন এবং বিদেশে উচ্চশিক্ষার আবেদনসংক্রান্ত পরামর্শ—বিভিন্ন পর্যায়ের সেবা একই শিক্ষা-পরিসরের আওতায় পাওয়ার সুযোগ তৈরি করেছে AIMS-এর প্রতিষ্ঠানগুলো।

 

 

Manual3 Ad Code

সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, আত্মবিশ্বাস ও আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রস্তুতি গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ২০০ শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়ার মধ্য দিয়ে AIMS English-এর এ আয়োজন তাঁদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের অর্জনকে উদ্‌যাপনের পাশাপাশি ভবিষ্যৎ পথচলার নতুন অনুপ্রেরণা জুগিয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com