• সিলেট, সকাল ৮:৩২, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি জহিরুল হকের মায়ের মৃ/ত্যু, শোক

admin
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৬
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি জহিরুল হকের মায়ের মৃ/ত্যু, শোক

Manual2 Ad Code

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি জহিরুল হকের মায়ের মৃ/ত্যু, শোক

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হকের মা মোছাম্মৎ রাবেয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাত পৌনে ৩টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হবিগঞ্জস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাবেয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিবার।

Manual1 Ad Code

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, রোববার যোহরের নামাজের পর হবিগঞ্জ পৌরসভার শায়েস্তানগর জামে মসজিদ (পইল রোড) প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

Manual3 Ad Code

রাবেয়া খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী। শোকবার্তায় তাঁরা বলেন, ‘দুনিয়ার বুকে সন্তানের সবচেয়ে বড় সম্পদ তাঁর মা। সেই মায়ের মৃত্যু সন্তানের জন্য সবচেয়ে বড় ধাক্কা। রাবেয়া খাতুন একজন রত্নগর্ভা ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। একইসাথে মরহুমাকে মহান আল্লাহতায়ালা জান্নাতুল ফেরদৌস দান করবেন, সেই দোয়াও করছি।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com