• সিলেট, সকাল ৮:৩২, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কাজিরবাজার সেতুর পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: সিলেটে বাণিজ্যমন্ত্রী

admin
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৬
কাজিরবাজার সেতুর পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: সিলেটে বাণিজ্যমন্ত্রী

Manual3 Ad Code

কাজিরবাজার সেতুর পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: সিলেটে বাণিজ্যমন্ত্রী

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual4 Ad Code

সিলেট নগরীর শেখঘাট জিতু মিয়ার পয়েন্টে কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

 

Manual5 Ad Code

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সড়কটি পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, জনসাধারণের চলাচল সহজ করা, যানজট নিরসন ও সড়কের সক্ষমতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পরিকল্পিতভাবে উন্নয়নের আওতায় এনে জনদুর্ভোগ কমানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরীর যোগাযোগব্যবস্থার উন্নয়নে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে সিসিক। গুরুত্বপূর্ণ সড়কের প্রশস্ততা বৃদ্ধি, সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে নগরবাসীর যাতায়াত সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং সিসিকের নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com