• সিলেট, রাত ৯:৩৩, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনে উদ্যোগ, পঞ্চম অধিবেশনের আগেই চালুর সিদ্ধান্ত

admin
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৬
সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনে উদ্যোগ, পঞ্চম অধিবেশনের আগেই চালুর সিদ্ধান্ত

Manual6 Ad Code

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনে উদ্যোগ, পঞ্চম অধিবেশনের আগেই চালুর সিদ্ধান্ত
কারিগরি স্পেসিফিকেশন কমিটি গঠনের প্রস্তাব, দরপত্র আহ্বানে নির্দেশনা
অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

 

জাতীয় সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণ এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নের লক্ষ্যে গঠিত মতামত প্রদান সংক্রান্ত কমিটির তৃতীয় (মূলতবি) সভা আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।

Manual3 Ad Code

সভায় কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লুৎফুল্লাহেল মাজেদ, এমপি, মাহবুবুল আলম, এমপি এবং সাইফুল আলম, এমপি উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

সভায় জাতীয় সংসদ সচিবালয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের পরিকল্পনা বিষয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মাধ্যমে একটি ত্রি-মাত্রিক (থ্রিডি) উপস্থাপনা প্রদর্শন করা হয়। এ সময় সংসদ সচিবালয়ের সার্বিক বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি এবং সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গার সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার উপযুক্ত উৎপাদনক্ষমতা নির্ধারণ, দরপত্র আহ্বান এবং এ-সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে Public Procurement Rules (PPR) এবং সোলার পাওয়ার আইন, ২০২৬ অনুসরণ করে বুয়েট, জাতীয় সংসদ সচিবালয়, ডিপিডিসি ও গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কারিগরি (স্পেসিফিকেশন) কমিটি গঠনের প্রস্তাব করা হয়। এছাড়া প্রস্তাবিত কমিটির কারিগরি সমীক্ষা, ব্যবস্থাপনা ও পরিচালনা সংক্রান্ত বিষয়াদি যাচাই-বাছাইয়ের লক্ষ্যে কমিটির সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, এমপি, মাহবুবুল আলম, এমপি এবং সাইফুল আলম, এমপির সমন্বয়ে একটি উপকমিটি গঠন করা হয়।

সভায় ডিপিডিসি কর্তৃক প্রণীত কারিগরি স্পেসিফিকেশন আগামী ২৪ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে জাতীয় সংসদ সচিবের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী বৈঠকের আগেই দরপত্র আহ্বানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় সংসদ সচিবকে নির্দেশনা প্রদান করা হয়।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের আগামী পঞ্চম অধিবেশন শুরুর আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করার বিষয়ে কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে।

সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ডিপিডিসির প্রতিনিধি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com