• সিলেট, রাত ৯:৩১, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি : ধর্মমন্ত্রী

admin
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৬
খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি : ধর্মমন্ত্রী

Manual5 Ad Code

খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি : ধর্মমন্ত্রী

অনলাইন ডেস্ক

 

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, খতমে নবুওয়াতের প্রতি বিশ্বাসকে ঈমানের মূল ভিত্তি। যারা রাসূলুল্লাহ (সা.)-কে আখেরি নবী হিসেবে মানে না, তারা মুসলমান নয়। আল্লাহর হুকুম ও রাসূলের হুকুমের জন্য প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত।

বুধবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন আয়োজিত খতমে নবুওয়াত জাতীয় সেমিনারে বক্তব্যে তিনি এ কথা বলেন।

Manual5 Ad Code

ধর্মমন্ত্রী বলেন, মানবজাতির হেদায়েত ও সঠিক পথ প্রদর্শনের জন্য মহান আল্লাহ হজরত আদম (আ.) থেকে শুরু করে যুগে যুগে বহু নবী ও রাসূল পাঠিয়েছেন। সেই নবুওয়াতের ধারার পূর্ণতা ও চূড়ান্ত সমাপ্তি ঘটেছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে।

কওমি মাদ্রাসার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কওমি মাদ্রাসাগুলো আমাদের মূল ভিত্তি। এই মাদ্রাসাগুলোকে দেখে-শুনে রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমাদের ঈমানকে ঠিক রাখতে হলে এই ভিত্তির প্রতি যত্নবান হতে হবে।

দেশের আলেম-ওলামা ও পীর-মাশায়েখদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, ইসলামের জন্য এবং দেশের আলেম-ওলামাদের জন্য যা করা দরকার, আমি ইনশাআল্লাহ তা করব। আমরা ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখদের সঙ্গে আছি এবং থাকব।

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সরকারি সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, দেশের মসজিদ, ইমাম-মুয়াজ্জিন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

Manual7 Ad Code

পর্যায়ক্রমে দেশের ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারি অনুদান কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের হজযাত্রীর কোটা আরও পাঁচ হাজার বাড়িয়ে এক লাখ এক হাজার পাঁচশতে উন্নীত করা হয়েছে।

এ জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে ধর্মমন্ত্রী উপস্থিত আলেম-ওলামা, হেফাজতে ইসলামের আমির ও সেক্রেটারি এবং পীর-মাশায়েখদের কাছে দোয়া চান। একইসঙ্গে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে দেশ ও জাতিকে রক্ষায় মহান আল্লাহর সাহায্য কামনা করেন।

Manual7 Ad Code

বিডি প্রতিদিন

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com