• সিলেট, রাত ৯:৩৩, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, বাংলাদেশ-রাশিয়ার জন্য ঐতিহাসিক মুহূর্ত

admin
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৬
জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, বাংলাদেশ-রাশিয়ার জন্য ঐতিহাসিক মুহূর্ত

Manual1 Ad Code

জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, বাংলাদেশ-রাশিয়ার জন্য ঐতিহাসিক মুহূর্ত

অনলাইন ডেস্ক

 

Manual5 Ad Code

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করাকে বাংলাদেশ ও রাশিয়ার জন্য ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। তার মতে, এই প্রকল্প বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রকৌশল ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​রোসাটমের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ নভেম্বর বিকাল ৩টা ১৫ মিনিট ৫৭ সেকেন্ডে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিট জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। এই প্রাথমিক পর্যায়ে ইউনিটটি নির্ধারিত তাপীয় সক্ষমতার ৪০ শতাংশে পৌঁছে ৩৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে।

​রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ বলেন, এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ একটি নির্ভরযোগ্য, স্থিতিশীল ও পরিবেশবান্ধব জ্বালানির উৎস পেতে যাচ্ছে, যা দেশের জ্বালানি নিরাপত্তাকে বহুগুণ সুদৃঢ় করবে।

Manual5 Ad Code

তিনি আরও উল্লেখ করেন যে, এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কেবল শক্তির চাহিদা মেটাবেই না, বরং দেশের প্রকৌশল দক্ষতা বৃদ্ধি, উন্নত প্রযুক্তির প্রসার এবং বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

​এর আগে গত অক্টোবরের মাঝামাঝি সময়ে রূপপুরের প্রথম ইউনিট ন্যূনতম নিয়ন্ত্রণযোগ্য বিদ্যুৎ উৎপাদন পর্যায়ে পৌঁছায়। এর মাধ্যমে রিয়্যাক্টরের কোরে স্বয়ংসম্পূর্ণ ও নিয়ন্ত্রিত পারমাণবিক চেইন রিঅ্যাকশন সফলভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রাথমিক এই সফলতার পর রিয়্যাক্টরের ক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে প্রায় ৪০ শতাংশে উন্নীত করা হয়। এই ধাপে স্টিম জেনারেটরে উৎপন্ন বাষ্পের সাহায্যে টারবাইন চালিত করে বিদ্যুৎ উৎপাদন সম্পন্ন করা হয় এবং তা জাতীয় গ্রিডে সঞ্চালন করা হয়।

Manual2 Ad Code

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরীক্ষামূলক পরিচালনার বিভিন্ন ধাপ পার হয়ে ধীরে ধীরে উৎপাদন পূর্ণ সক্ষমতায় উন্নীত করা হবে এবং পরবর্তী সময়ে বাণিজ্যিক উৎপাদনে যাবে এই কেন্দ্র। রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তির নকশায় বাস্তবায়নাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।

প্রকল্পটির সাধারণ নকশা প্রণয়ন ও প্রধান ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছে রোসাটমের ইঞ্জিনিয়ারিং বিভাগ। কেন্দ্রটিতে স্থাপন করা হয়েছে আন্তর্জাতিক নিরাপত্তার সব মানদণ্ড মেনে তৈরি তৃতীয় প্রজন্মের প্লাস (জেনারেশন থ্রি প্লাস) প্রযুক্তির ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর।

বর্তমানে রাশিয়া ও বেলারুশে এ প্রযুক্তির ছয়টি ইউনিট সচল রয়েছে। মিসর, হাঙ্গেরি, তুরস্ক ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে একই প্রযুক্তির একাধিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ এগিয়ে চলছে।

 

বিডি-প্রতিদিন

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com