• সিলেট, রাত ৯:৩৩, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার : সংসদে প্রধানমন্ত্রী

admin
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৬
মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার : সংসদে প্রধানমন্ত্রী

Manual1 Ad Code

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

 

মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার : সংসদে প্রধানমন্ত্রী

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

 

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রাজধানীতে মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার।’

আজ বুধবার বিকালে সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোপর্বে কুমিল্লা- ৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই তথ্য জানান।

Manual6 Ad Code

তিনি বলেন, ‘আমি সংসদকে অবহিত করতে চাই, আমরা দেখেছি, বেশ কয়েকটি রুটে মেট্রোরেল চলছে। বাকিগুলোতে যাতে দ্রুত কাজ শেষ করা যায় সে ব্যাপারে উদ্যোগ গ্রহন করা হয়েছে। শুধু তাই নয়, সাধারণ মানুষের যাতায়াতের আরো সুবিধার জন্য মনোরেলের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে ভাবছি।’

মনোরেল নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, মনোরেল ছোট ছোট জায়গার মধ্যেও যেতে পারে। ছোট ছোটপাড়ার মধ্যে যেমন, মোহাম্মদপুরের ভিতরের দিকে, ধানমন্ডির ভিতর দিকে কিংবা সেটি সবুজবাগের ভেতরের দিকে যেতে পারে।

তিনি বলেন, ‘এই মনোরেলটি আমরা যদি চালু করতে পারি তাহলে সাধারণ মানুষ যাতায়াতের জন্য আরো সুবিধা প্রাপ্ত হবে।’

Manual1 Ad Code

রাজধানীর যানজট নিরসন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকা শহরের ৫০ টি পয়েন্টে নতুন করে এআই সিগনালবসানোর কাজ চলছে। ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে নতুন সিগন্যল লাইট বসানো হয়েছে, ট্রাফিক সিগনাল বসানো হয়েছে। যদিও সেগুলো এখনো কাজ শুরু করেনি। আমরা আশা করছি আগামী মাস দুয়েকের মধ্যে এই লাইটগুলো কাজ করা শুরু করবে।’

তিনি বলেন, ‘এই এআই ক্যামেরা সহ ট্রাফিক লাইটগুলো কাজ করা শুরু করলে আমাদের দৃঢ়বিশ্বাস ইনশাআল্লাহ ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা বা যেই যানজট আছে ট্রাফিকজ্যাম আছে, তার চেয়ে সেটি আরো বেটার হবে, চলাচল উপযুক্ত হবে, মানুষের জন্য সুবিধা হবে। একই সাথে যানজট ইনশআল্লাহ তুলনামূলক অনেক কমে আসবে।’

পৃথিবীর যেকোন বড় রাজধানী জনবহুল যেকোন জায়গায় সকালে অফিস বা স্কুলের সময় ট্রাফিক জ্যাম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্কুল বা অফিস যখন ছুটি হয় এই দুটো সময় দুই-তিন- চার ঘন্টার মত জ্যাম যেকোনো পৃথিবীর বড়শহরে থাকে। খুব স্বাভাবিক ভাবেই বাংলাদেশেও একইভাবে পরিলক্ষিত হচ্ছে। তারপরেও স্পিকার আমরা চেষ্টা করছি সেটাও যাতে কম করা সম্ভব হয়, যতটুকু সম্ভব ট্রাফিক ব্যবস্থা উন্নতি করা যায়।’

Manual7 Ad Code

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বিকাল সোয়া চারটায় সংসদ অধিবেশন শুরু হয়। দিনের কর্মসূচির প্রথম ত্রিশ মিনিট ছিলো প্রধানমন্ত্রীর প্রশ্নকাল।

গত ৯ নভেম্বর চতুর্থ অধিবেশন শুরু হয়। সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সংক্ষিপ্ত এই অধিবেশন আজ বুধবার শেষ হচ্ছে প্রধানমন্ত্রীর সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com