• সিলেট, সন্ধ্যা ৭:১৩, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ছি*ন*তা*ই*কা*রী স ন্দে হে দুই ব্যক্তিকে পুলিশে দিল জনতা

admin
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৫
সিলেটে ছি*ন*তা*ই*কা*রী স ন্দে হে দুই ব্যক্তিকে পুলিশে দিল জনতা

Manual4 Ad Code

সিলেটে ছি*ন*তা*ই*কা*রী স ন্দে হে দুই ব্যক্তিকে পুলিশে দিল জনতা

নিজস্ব প্রতিবেদক

সিলেটে ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। তাবে এ ব্যাপারে কেউ কোনা লিখিত অভিযোগ দেয়নি। তাদের সন্দেহভাজন হিসাবে আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual3 Ad Code

 

বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর চোহাট্টা এলাকায় এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল (র.) মাজার গেট থেকে এক সঙ্গ ৫জন একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠে বন্দরবাজার যাওয়ার জন্য। কিন্তু চৌহাট্টায় এসে ৩জন যুবক ভাড়া না দিয়েই চলে যায়।

 

Manual2 Ad Code

অপর ২জনের অসংলগ্ন কথাবার্তায় অটোরিকশা চালকের সন্দেহ হলে তিনি তাদের কাছে নেমে যাওয়া যুবকদেরও ভাড়া দাবি করেন। এক পর্যায়ে অটোচালকের সঙ্গে কথাবার্তায় উপস্থিত লোকজন তাদের ছিনতাইকারী বলে সন্দেহ করেন এবং পুলিশের হাতে তুলে দেন।

 

তবে তাদের ব্যাপারে কেউ কোনো অভিযোগ দায়ের না করায় সন্দেহভাজন হিসাবে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালী থানাপুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক একজন এসআই।

 

 

Manual6 Ad Code

এ ব্যাপারে আরও জানতে কোতোয়ালী থানার ওসিকে কল দিলেও তিনি তা রিসিভ করেন নি।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com