• সিলেট, সন্ধ্যা ৬:৫৮, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট সীমান্তে যৌথ অভিযানে বি স্ফো র ক উদ্ধার

admin
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৬
সিলেট সীমান্তে যৌথ অভিযানে বি স্ফো র ক উদ্ধার

Manual1 Ad Code

সিলেট সীমান্তে যৌথ অভিযানে বি স্ফো র ক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

Manual4 Ad Code

সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি প্লাস্টিক বিস্ফোরক ও নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

 

Manual8 Ad Code

 

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার সারিঘাট এলাকায় সীমান্ত থেকে ১২ কি.মি. অভ্যন্তরে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবি যৌথ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক ও সিরাপ উদ্ধার করে।

বিজিবি জানায়, শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৮০/১-এস ও ১২৮০/২-এস-এর মধ্যবর্তী স্থান থেকে ৪০০ গজ ভেতরে শ্রীপুর পিকনিক স্পট ঘেরাও করে বিজিবির ডগ স্কোয়াডের সাহায্যে সার্চ করে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭টি স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, চলতি বছর বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অভিযান চালিয়ে ১০টি অবৈধ, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি পাওয়ার জেল বিস্ফোরক, ৪৮টি ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটর কর্ড উদ্ধার করেছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নূর উদ্দিন আহমদ এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত। বিজিবি নিয়মিতভাবে সীমান্ত ও তার আশেপাশ এলাকায় বিশেষ অপারেশন পরিচালনা করছে। এছাড়াও বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকল প্রকার অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের জন্য বিজিবি এবং এসআরবির সমন্বয়ে এ ধরণের যৌথ অভিযানও চলছে।

Manual6 Ad Code

উদ্ধারকৃত বিস্ফোরক ও মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

 

সিলেটভিউ২৪ডটকম

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com