• সিলেট, সন্ধ্যা ৬:৩০, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পৌঁছালেন ১০৩ বাংলাদেশি

admin
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৬
বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পৌঁছালেন ১০৩ বাংলাদেশি

Manual1 Ad Code

সংগৃহীত ছবি

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

সরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানো শুরু
বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পৌঁছালেন ১০৩ বাংলাদেশি
ডিসেম্বরে যাবেন আরও ২২৫ জন

অনলাইন ডেস্ক

 

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

দীর্ঘ আড়াই বছরের অচলাবস্থা কাটিয়ে আবারও সচল হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে প্রথম ধাপে ১০৩ বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পৌঁছেছেন। বৃহস্পতিবার রাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁদের স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন জানায়, প্রথম ধাপে ১১২ জন কর্মীর মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় নথিপত্র অসম্পূর্ণ থাকায় ৯ জন যেতে পারেননি। প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করে তাঁরাও মালয়েশিয়া যাবেন।

এ সময় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা, শ্রমবিষয়ক মিনিস্টার সিদ্দিকুর রহমান, শ্রমবিষয়ক কাউন্সেলর সৈয়দ শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছিলেন নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও।

কর্মীদের অভিনন্দন জানিয়ে হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী তাঁদের মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি মালয়েশিয়ার আইনকানুন, সংস্কৃতি ও রীতিনীতি মেনে চলার পরামর্শ দেন। একই সঙ্গে তাঁদের নিরাপদ ও সফল কর্মজীবন কামনা করেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মী পাঠানোর এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানানোর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান তিনি।

এ কর্মসূচির বিশেষ দিক হলো, নির্বাচিত কর্মীদের কাউকেই মালয়েশিয়া যাওয়ার জন্য অভিবাসন ব্যয় বহন করতে হয়নি। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ায় তাঁদের নির্বাচন করা হয়েছে। মোট ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে ১১২ জনকে চূড়ান্ত করা হয়। তাঁদের মধ্যে প্রথম পর্যায়ে ১০৩ জন মালয়েশিয়ায় পৌঁছেছেন।

নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে কাজ করবেন। তাঁদের মাসিক মূল বেতন ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত। তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে নিয়োগ পাওয়া কর্মীদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেবে নিয়োগকর্তা। পাশাপাশি অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয়ও বহন করবে প্রতিষ্ঠানটি।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com