• সিলেট, সন্ধ্যা ৬:৪০, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের যেসব প্রাথমিক বিদ্যালয়ে দেয়া হবে টিফিন

admin
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৬
সিলেটের যেসব প্রাথমিক বিদ্যালয়ে দেয়া হবে টিফিন

Manual4 Ad Code

সিলেটের যেসব প্রাথমিক বিদ্যালয়ে দেয়া হবে টিফিন

নিজস্ব প্রতিবেদক

 

প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সিলেটসহ দেশের ৬২ জেলার ১৫০টি উপজেলার ৩১ লাখ ৩০ হাজার প্রাথমিক শিক্ষার্থীর জন্য ৫ হাজার ৪৫২ কোটি টাকার স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এ কর্মসূচিতে সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। পাঁচ দিনে একজন শিক্ষার্থীর পেছনে ব্যয় হচ্ছে ১৮৯ টাকা ৬০ পয়সা। সে হিসাবে দৈনিক গড় ব্যয় ৩৭ টাকা ৯২ পয়সা।

 

Manual1 Ad Code

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকের কার্যপত্রে এ তথ্য তুলে ধরা হয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত তিন বছর মেয়াদে এ কর্মসূচি চলবে বলে জানা গেছে।

 

Manual8 Ad Code

সূত্রে জানা যায়, সিলেটের গোলাপগঞ্জ, মৌলভীবাজারের কুলাউড়া ও শ্রীমঙ্গল, হবিগঞ্জের বাহুবল, সুনামগঞ্জের বিশ্বম্বরপুর, ছাতক, জগন্নাথপুর, জামালগঞ্জ, শাল্লা ও শান্তিগঞ্জ উপজেলাসহ দেশের আট বিভাগের ৬২ জেলার ১৫০টি উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

কার্যপত্র অনুযায়ী, সপ্তাহে পাঁচ দিন এ খাবার দেওয়া হয়। শিক্ষার্থীদের বয়স, দৈনিক পুষ্টির চাহিদা, স্থানীয়ভাবে খাদ্যের প্রাপ্যতা ও নিরাপদ সংরক্ষণের সুবিধা বিবেচনায় খাবারের তালিকা তৈরি করা হয়েছে। এই কর্মসূচির অন্যতম লক্ষ্য হচ্ছে স্কুল চলাকালে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিসমৃদ্ধ ফর্টিফাইড বিস্কুট, ইউএইটটি মিল্ক, বনরুটি, সিদ্ধ ডিম, কলা ও স্থানীয় মৌসুমি ফল প্রদান করা। সপ্তাহের রবিবারে বনরুটি ও সিদ্ধ ডিম, সোমবার বনরুটি ও ইউএইচটি দুধ, মঙ্গলবার বনরুটি ও সিদ্ধ ডিম, বুধবার ফর্টিফাইড বিস্কুট ও কলা বা স্থানীয় মৌসুমি ফল এবং বৃহস্পতিবার বনরুটি ও সিদ্ধ ডিম প্রদান করা হবে।

 

কর্মসূচির আওতায় ১৯ হাজার ৪১৯টি বিদ্যালয়ের ৩১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী রয়েছে।

Manual7 Ad Code

 

উল্লেখ্য, ২০০১ সালে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)’র আর্থিক ও কারিগরি সহায়তায় বাংলাদেশে প্রথম স্কুল ফিডিং কর্মসূচির সূচনা হয়ে তা ২০১০ সাল পর্যন্ত চলমান ছিল। এরপর ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত দারিদ্র্যপীড়িত এলাকায় আরো একটি পৃথক স্কুল ফিডিং কর্মসূচি চালু ছিল, যার আওতায় শিক্ষার্থীদের শুধু উচ্চমানসম্পন্ন বিস্কুট সরবরাহ করা হতো। নতুন প্রকল্পটি আগের চেয়ে আরও উন্নত ও পুষ্টিনির্ভর এবং এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব রাখবে বলেই ধারণা করা হচ্ছে।

সিলেটভিউ২৪ডটকম

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com