• সিলেট, সকাল ৯:১৩, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে নিজ উদ্যোগে দাঁড়িপাল্লার বিলবোর্ড, ব্যানার ফেস্টুন অপসারণ

admin
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৫
সিলেটে নিজ উদ্যোগে দাঁড়িপাল্লার বিলবোর্ড, ব্যানার ফেস্টুন অপসারণ

Manual4 Ad Code

সিলেটে নিজ উদ্যোগে দাঁড়িপাল্লার বিলবোর্ড, ব্যানার ফেস্টুন অপসারণ

Manual2 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন- ‘জামায়াত সর্বদা আইনের প্রতি শ্রদ্ধাশীল। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সার্থে আমরা আচরণবিধি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। তফসিল ঘোষণার সাথে সাথে দেশে নির্বাচনী আচরণবিধি কার্যকর শুরু হয়েছে। নির্বাচন কমিশন ৪৮ ঘন্টার মধ্যে প্রার্থীদের বিলবোর্ড, ব্যানার ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়েছেন। একই সাথে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানও আমাদেরকে এই নির্দেশনা দিয়েছেন। আমি নিজে উপস্থিত থেকে আমার বিলবোর্ড ও ব্যানার অপসারণ শুরু করেছি। আমাদের সর্বস্তরের জনশক্তিকে নিজ নিজ এলাকায় থাকা সকল বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোষ্টার অপসারণের অনুরোধ জানিয়েছি। নির্ধারিত সময়ের মধ্যেই সিলেট-১ (মহানগর ও সদর) আসনে দাঁড়িপাল্লার সকল বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হবে।’

তিনি শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ জুমআ সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় নিজ উদ্যোগে বিলবোর্ড ব্যানার ফেস্টুন অপসারণ কার্যক্রমের উদ্বোধনকালে উপরোক্ত কথা বলেন।

এছাড়া তিনি শুক্রবার দিনভর বিভিন্ন এলাকায় বিলবোর্ড-ব্যানার অপসারণ ও গণসংযোগ কর্মসূচীতে যোগ দেন।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-১ আসন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী ও শাহপরান পশ্চিম থানা আমীর শাহেদ আলী প্রমূখ।

Manual8 Ad Code

বিলবোর্ড অপসারণ ও গণসংযোগ কালে মাওলানা হাবিবুর রহমান বলেন, আগামী জাতীয় নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই নির্বাচনে শুধু নিজ দলের প্রতীকের বিজয় নয়, জুলাই সনদের আইনী ভিত্তির জন্য গণভোটে ‘হ্যাঁ’ কে বিজয়ী করতে হবে। এজন্য ভোটারদের মাঝে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করতে হবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com