• সিলেট, দুপুর ১২:১৬, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালুর ঘোষণা

admin
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৫
‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালুর ঘোষণা

Manual1 Ad Code

‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালুর ঘোষণা

ডেস্ক রিপোট

জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

Manual8 Ad Code

শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

Manual2 Ad Code

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের আগে ও চলাকালে যে কোনো ধরনের সহিংসতা, সন্ত্রাসী তৎপরতা ও নাশকতা কঠোর হাতে দমন করা হবে। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হচ্ছে।

Manual5 Ad Code

তিনি বলেন, ‘যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তারা যদি আগ্নেয়াস্ত্র চান, তাহলে বিধি অনুযায়ী তাদের লাইসেন্স দেওয়া হবে। পাশাপাশি নির্বাচনে অংশ নিতে গিয়ে যাদের আগ্নেয়াস্ত্র সরকারের কাছে জমা রয়েছে, সেগুলোও যথাযথ প্রক্রিয়ায় ফেরত দেওয়া হবে।’

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সরকার তারেক রহমানের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে এবং তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে।’

Manual4 Ad Code

উল্লেখ্য, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে অন্তর্বর্তী সরকার ‘অপারেশন ডেভিল হান্ট–১’ পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় এবার আরও কঠোর ও বিস্তৃত পরিসরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com