সিলেটের কোম্পানীগঞ্জে ‘ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযানে সাবেক ছাত্রলীগ নেতা আ ট ক
সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় ‘ডেভিল হান্ট ফেইস ২’ এর অভিযানে সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে ১ জনকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
আটককৃত মোঃ সজিবুল ইসলাম(৩৫) কোম্পানীগঞ্জ থানার কালিবাড়ি গ্রামের মোঃ সামছুল ইসলামের পুত্র। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
আটক ব্যক্তিকে কোম্পানীগঞ্জ থানার (মামলা নং-০৫, তাং- ০৩/০৯/২০২৪ খ্রিঃ ধারা- আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ (সংশোঃ ২০১৯) এর ৪/৫) মামলায় আটক দেখানো হয়েছে এবং পরবর্তী আইনী কার্যক্রমের জন্য তাকে কোর্টে প্রেরণ করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে আটকের সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, ‘বাংলার এই মাটিতে কোনো ডেভিল থাকতে দিব না। আমরা রাত দিন বুঝি না। আমাদের অভিযান ২৪ ঘন্টাই থাকবে। ডেভিল মুক্ত কোম্পানীগঞ্জ উপজেলা করতে যা যা প্রয়োজন সব করবো।’