• সিলেট, সকাল ১১:১১, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

১ ডলার= ৯১ রুপি, ভারত ছাড়ছে বিনিয়োগকারীরা

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৫
১ ডলার= ৯১ রুপি, ভারত ছাড়ছে বিনিয়োগকারীরা

Manual5 Ad Code

১ ডলার= ৯১ রুপি, ভারত ছাড়ছে বিনিয়োগকারীরা

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

 

যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধের ফল হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারত। শেয়ার বাজার থেকে ধারাবাহিকভাবে বিদেশি পুঁজি তুলে নেওয়া হচ্ছে। ফলে তরতর করে কমছে রুপির দাম।

Manual5 Ad Code

এবার ৯০-এর ঘর পেরিয়ে লাফিয়ে লাফিয়ে নামছে রুপির মূল্যমান। ডলারের হিসেবে রুপির দাম ৯১-এর ঘরে ঠেকেছে। আজ মঙ্গলবার বাজার খোলার পর এক ডলারের বিপরীতে রুপির মূল্য কমে দাঁড়ায় ৯১.০৭১-এ। এই প্রথম ৯১-এর ঘর পার করল মার্কিন মুদ্রা। ডলারের নিরিখে ধারাবাহিক ভাবে পতনের ফলে রুপির দামে রের্কড পতন দেখা গিয়েছে এদিন।

Manual4 Ad Code

ভারতের বিদেশি মুদ্রা লেনদেনকারীদের অনুমান, পরিস্থিতি এমন থাকলে আগামী এক মাসের মধ্যে ডলারের বিনিময় রেট ৯২ রুপিতে ঠেকতে পারে।

অর্থনীতিবিদদের একাংশের মতে রুপির পতন কোনও আশ্চর্য ঘটনা নয়। তবে পতনের গতি অপ্রত্যাশিত। বিদেশি বিনিয়োগকারী সংস্থাগুলোর পুঁজি প্রত্যাহার অব্যাহত। এই সবেরই প্রভাব পড়েছে রুপিতে। দিনের শুরুতে, ডলারের বিপরীতে টাকার দাম ৯০.৮৩-এর রেকর্ড সর্বনিম্ন দরে পৌঁছে যায়। লেনদেন শুরু হওয়ার পর ০.১ শতাংশ কমে ৯০.৭৯-এ দাঁড়ায়। আমেরিকার মু্দ্রার হিসাবে রুপি সর্বকালের সর্বনিম্ন দামে নেমে আসে মঙ্গলবার।

বিডি প্রতিদিন

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com