• সিলেট, দুপুর ১:১৪, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমানকে তিনশ’ ফিটে সংবর্ধনা দেবে বিএনপি

admin
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৫
তারেক রহমানকে তিনশ’ ফিটে সংবর্ধনা দেবে বিএনপি

Manual4 Ad Code

তারেক রহমানকে তিনশ’ ফিটে সংবর্ধনা দেবে বিএনপি

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন বেলা পৌনে ১২টায় তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এরপর তাকে সংবর্ধনা জানাতে ৩০০ ফিটে জনসমাবেশ আয়োজন করবে বিএনপি।

Manual6 Ad Code

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আজ বৃহস্পতিবার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলা পাভেল, প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. শামসুল ইসলাম। এ সময় তারা নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।

Manual6 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com