• সিলেট, দুপুর ১:১৭, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট সীমান্তে প্রা ণ গেল দুই তরুণের

admin
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৫
সিলেট সীমান্তে প্রা ণ গেল দুই তরুণের

Manual7 Ad Code

সিলেট সীমান্তে প্রা ণ গেল দুই তরুণের

নিজস্ব প্রতিবেদক

ভারতে অনুপ্রবেশকারী সিলেটের দুই তরুণ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

 

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

Manual4 Ad Code

 

নিহতরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বোরহান উদ্দিনের ছেলে আশিকুর রহমান (১৯) ও একই উপজেলার বরমসিদ্দিরপুরের আজমান আলীর ছেলে ইয়াকুব আলী (৩০)।

Manual6 Ad Code

 

এ ঘটনায় পূর্ব তুরুং গ্রামের মৃত আবদুর রব মিয়ার ছেলে মোশাহিদ আলী (২২) আহত হয়েছে।

 

Manual8 Ad Code

জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলার দমদমা সীমান্ত দিয়ে একদল যুবক কাঠ সংগ্রহের জন্য ভারতে অনুপ্রবেশ করে। ভারতের ভেতরে পরিহাট এলাকা থেকে কাঠ সংগ্রহের সময় তারা খাসিয়াদের আক্রমনের শিকার হন। ভারতীয় খাসিয়াদের ছোঁড়া গুলিতে আশিকুর রহমান ও ইয়াকুব আলী মারা যান। সাথের লোকজন
আশিকুর রহমানের মরদেহ দেশে নিয়ে আসেন।

 

 

Manual5 Ad Code

আর ইয়াকুবের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে বিজিবি লাশ পুলিশের কাছে হস্তান্তর করে।

 

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, সীমান্তের ওপারে অনুপ্রবেশ করে খাসিয়ার গুলিতে দুই যুবক নিহত হয়েছেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com