• সিলেট, দুপুর ১২:৩৪, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শহিদ ওসমান হাদির জানাজা বেলা ২টায়

admin
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৫
শহিদ ওসমান হাদির জানাজা বেলা ২টায়

Manual7 Ad Code

সংসদ ভবন ও আশপাশ এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ
শহিদ ওসমান হাদির জানাজা বেলা ২টায়
ব‍্যাগ বা ভারী বস্তু বহন না করার অনুরোধ

অনলাইন ডেস্ক

 

শহিদ ওসমান হাদির নামাজে জানাজা আগামীকাল শনিবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

এর আগে নামাজে জানাজা বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবার ঘোষণা দেওয়া হয়েছিল।

Manual8 Ad Code

শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শহিদ হাদির জানাজার সময় পরিবর্তন করা হয়েছে। আগামীকাল (শনিবার) বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

পোস্টে আরও বলা হয়, শহিদ ওসমান হাদির নামাজে জানাজায় যারা অংশ নিতে আসবেন তাদের কোনো প্রকার ব‍্যাগ বা ভারী বস্তু বহন না করার জন‍্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।

Manual6 Ad Code

বিডি প্রতিদিন

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com