• সিলেট, ভোর ৫:১১, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মকবুল হোসেন চৌধুরীর মৃ ত্যু বার্ষিকী আজ

admin
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৫
মকবুল হোসেন চৌধুরীর মৃ ত্যু বার্ষিকী আজ

Manual4 Ad Code

মকবুল হোসেন চৌধুরীর মৃ ত্যু বার্ষিকী আজ

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, অবিভক্ত আসাম-বাংলার সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদ, খেলাফত আন্দোলন নেতা, ভাষা সৈনিক এবং সমাজসেবক মকবুল হোসেন চৌধুরীর ৬৭তম মৃত্যুবার্ষিকী আজ ২০ ডিসেম্বর শনিবার।

 

Manual2 Ad Code

মকবুল হোসেন চৌধুরী ১৯৩৭ সালে আসাম ব্যবস্থাপক সভার সদস্য (এমএলএ) নির্বাচিত এবং তিনি পরিষদের হুইপ ছিলেন। সুরমা উপত্যকা প্রতিনিধি দলের একজন সদস্য হিসেবে তিনি ১৯২০ সালে ভারতের নাগপুরে অনুষ্ঠিত সর্বভারতীয় কংগ্রেস সম্মেলনে যোগদান করেন। সরকারবিরোধী বক্তব্য দেয়ার অভিযোগে ব্রিটিশরাজ তাঁকে দু’বছর জোরহাট জেলে অন্তরীন করে রাখে। কিছুদিনের জন্যে তিনি ইণ্ডিয়ান জার্নালিস্ট এসোসিয়েশনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিভাগের যুগ্ম সম্পাদকের দার্য়িত্ব পালন করেন।

 

Manual7 Ad Code

ঐতিহ্যবাহী সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। মকবুল হোসেন চৌধুরী ছিলেন বাংলাদেশের অন্যতম প্রাচীন পত্রিকা সিলেটের ‘যুগভেরী’র(১৯৩২) প্রথম সম্পাদক। এর আগে তিনি সিলেটের ‘যুগবাণী’ (১৯২৫) ও কলকাতার দৈনিক ‘ছোলতান’ (১৯৩০)-এর সম্পাদক ছিলেন। পরবর্তীকালে তিনি ‘সিলেট পত্রিকা’ (১৯৫৭) সম্পাদনা করেন। সাংবাদিক ও মুক্তিযোদ্ধা প্রয়াত সালেহ চৌধুরীর সম্পাদনায় ‘কালের দর্পণে সাংবাদিক-রাজনীতিবিদ মকবুল হোসেন চৌধুরী’ শীর্ষক একটি পুস্তক প্রকাশিত হয়েছে। মকবুল হোসেন চৌধুরীর ছোট ছেলে সাংবাদিক মরহুম হাসান শাহরিয়ার জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনে (সিজেএ)-এর ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ইমেরিটাস ছিলেন। মেঝো ছেলে অধুনালুপ্ত দৈনিক ‘পূর্বদেশ’—এর সিনিয়র রিপোর্টার হোসেন তওফিক চৌধুরী আইনজীবী ও কলামিস্ট।

Manual5 Ad Code

মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার সেগুন বাগিচায় হাসান শাহরিয়ারের বাসভবনে, সিলেটে ও সুনামগঞ্জে পারিবারিক পরিবেশে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজার সংলগ্ন গোরস্থানে মকবুল হোসেন চৌধুরীর কবর জিয়ারত করা হবে। বিজ্ঞপ্তি

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com