• সিলেট, রাত ১১:০২, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আল ইসলাহ একতা কল্যাণ সংস্থার উদ্যোগে উন্মুক্ত আলোচনা সভা

admin
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৫
আল ইসলাহ একতা কল্যাণ সংস্থার উদ্যোগে উন্মুক্ত আলোচনা সভা

Manual8 Ad Code

আল ইসলাহ একতা কল্যাণ সংস্থার
উদ্যোগে উন্মুক্ত আলোচনা সভা

সংবাদ বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

এসএমপি শাহপরান রহঃ থানার নবাগত অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমানের সাথে সৌজন্যে সাক্ষাৎকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি আলোচনা সভার প্রস্তাব প্রদান করেন। সংস্থার নিয়মিত মাসিক সভা ১৯ ডিসেম্বর আল ইসলাহ একতা কল্যাণ সংস্থার কার্যালয়ে আয়োজন করলে, দেশের সার্বিক পরিস্থিতির কারনে তিনি উপস্থিত হতে পারেননি বলে মুঠোফোনে দুঃখ প্রকাশ করেন।
সভায় উপস্থিত ছিলেন আল ইসলাহ একতা কল্যাণ সংস্থার সভাপতি মোঃ হেলু আহমদ, সহ সভাপতি মোঃ শহিদ আহমদ, সহ সভাপতি সাবু আহমেদ, সহ সভাপতি সাংবাদিক মোঃ মোহন আহমদ, সাধারণ সম্পাদক মওলানা মাছুমুর রহমান মাছুম, সাংগঠনিক সম্পাদক ফখরুল আহমদ, মোঃ নুরুজ্জামান, নাসির আহমদ চৌধুরী, উপদেষ্টা পরিষদ মোঃ আব্দুল আহাদ, মোঃ আরব আলী, মোঃ মঈন মিয়া, সাংবাদিক মোঃ লুৎফুর রহমান, সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক লিমন আহমদ, মোঃ জালাল উদ্দীন, সাইদুল ইসলাম সবুজ, সৈয়দ সজীব আহমদ, আলমগীর মিয়া, সজল খা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সভায় বক্তারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বক্তব্যে বলেন, প্রতিদিন কুনোনা কুনো বাসা চুরি হচ্ছে, এছাড়া বহিরাগতদের আনাগোনা বাড়তেছে, ফলে এলাকায় তরুণ যুব সমাজ রাজনীতির দিকে ঝুঁকছে, আল ইসলাহ একতা কল্যাণ সংস্থার লক্ষ্য তরুণ কিশোর যুবকদের নিয়ে সামাজিক কাজে ঝাপিয়ে পড়া, উন্নয়ন মূলক কাজে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের অন্যায় অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা।
সংস্থার পৃষ্ঠপোষক শেখ শফিক উদ্দিন এর দিক নির্দেশনায় এই সংস্থা দেশের যেকোনো দুর্যোগে খাদ্য অর্থ বস্ত্র দিয়ে অসহায়দের পাশে দাড়াচ্ছে, সম্পুর্ন অলাভজনক অরাজনৈতিক সংস্থা মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।
বক্তারা শাহপরান থানার অফিসার ইনচার্জ ও এসএমপি পুলিশ কমিশনার দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, সমাজ ব্যবস্থা সুন্দর করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতা প্রয়োজন, বিগতদিনে এলাকা হতে অপরাধীদের আটক করার পর, বিশেষ কুনো রাজনৈতিক নেতৃবৃন্দের তদবির ও নগদ অর্থ দিয়ে থানা থেকে অপরাধীদের ছাড়িয়ে আনা হইতো, আমরা বালুচরবাসী সন্তুষ্টিমূলক সেবা পাইনি, সাধারণ ডায়েরি করতে গেলে থানার এই দুর্গম পথে গাড়ি রিজার্ভ করে যাওয়া আসা করতে হয়, যা একজন দিনমজুর মানুষের জন্য কষ্টকর বটে, সাধারণ ডায়েরি তদন্তে নিযুক্ত অফিসারকে চা পানের আলাদা খরচ দিতে হতো, সেবা গ্রহনের নামে এরকম বোবা কান্নার হয়রানি শিকার হতে হয়েছে। এছাড়া নিরপরাধ মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে কুনো এক কুচক্রী মহলের ধারা। বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com