• সিলেট, বিকাল ৫:২২, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পত্রিকা অফিসে হা ম লা গণতন্ত্রের জন্য ভ য়া ব হ মুহূর্ত: ইইউ রাষ্ট্রদূত

admin
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৫
পত্রিকা অফিসে হা ম লা গণতন্ত্রের জন্য ভ য়া ব হ মুহূর্ত: ইইউ রাষ্ট্রদূত

Manual2 Ad Code

পত্রিকা অফিসে হা ম লা গণতন্ত্রের জন্য ভ য়া ব হ মুহূর্ত: ইইউ রাষ্ট্রদূত

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন ‘প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা মানে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত ছিল। আমরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না।’

আজ রোববার দুপুরে প্রথম আলো কার্যালয়ে সহমর্মিতা প্রকাশের জন্য এসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)রাষ্ট্রদূত মাইকেল মিলার এই মন্তব্য করেছেন।

Manual1 Ad Code

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার গত বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো কার্যালয়ে সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানান।

Manual3 Ad Code

মাইকেল মিলার হামলা ও অগ্নিসংযোগে ভস্মীভূত প্রথম আলো ভবনের সামনে অবস্থান করে সেখানকার পরিস্থিতি প্রত্যক্ষ করেন। এরপর প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিকদের কাছে ওই দিনের দুঃখজনক ও নিন্দনীয় ঘটনার সামগ্রিক দিক নিয়ে জানতে চান। ইইউ রাষ্ট্রদূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কেমন ছিলো তা জানতে চান।

নির্বাচনের পূর্বে মত প্রকাশের স্বাধীনতায় গুরুত্ব দিয়ে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ যখন নির্বাচনের দিকে এগোচ্ছে, তখন মতপ্রকাশের স্বাধীনতার পরিসর বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ—আমি সেটা বিশেষভাবে তুলে ধরতে চাই । আমি আশা করি, এমন ঘটনা আর কখনোই আমরা দেখব না। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত ছিল।’

Manual4 Ad Code

তিনি আরো বলেন, নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে এগোতে পারে সে জন্য পত্রিকার প্রকাশনা চালিয়ে যেতে হবে, সংবাদ পরিবেশন অব্যাহত রাখতে হবে এবং সবার জবাবদিহি নিশ্চিত করতে হবে ।

এসময় রাষ্ট্রদূতের সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, উপ-সম্পাদক লাজ্জাত এনাব মহসি এবং হেড অফ অনলাইন শওকত হোসেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com