• সিলেট, সকাল ৬:৪৩, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কমলগঞ্জে ৯টি এয়ারগান উদ্ধার করলো র‌্যাব

admin
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৫
কমলগঞ্জে ৯টি এয়ারগান উদ্ধার করলো র‌্যাব

Manual3 Ad Code

কমলগঞ্জে ৯টি এয়ারগান উদ্ধার করলো র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

Manual2 Ad Code

 

মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে ৯টি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে কমলগঞ্জ থানাধীন পূর্ব জালালপুর এলাকায় অভিযান চালিয়ে এই এয়ারগানগুলো উদ্ধার করা হয়।

 

জানা গেছে, র‌্যাব-৯ সিপিসি-২ মৌলভীবাজারের একটি আভিযানিক দল টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে কমলগঞ্জ থানাধীন ৭নং আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর এলাকায় একটি পরিত্যক্ত ভিটার পাশের ঝোপে তল্লাশি চালিয়ে পাটের বস্তার মধ্যে পরিত্যক্ত অবস্থায় ৯টি এয়ারগান উদ্ধার করে।

 

Manual6 Ad Code

উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করছে র‌্যাব। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

 

Manual2 Ad Code

র‌্যাব আরও জানায়, গত ৫ আগস্ট ২০২৪ ইং তারিখের পর থেকে অদ্যবধি র‌্যাব-৯, সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে সর্বমোট ২৬টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ০৪টি ম্যাগাজিন, ৪৭৫৫ গ্রাম বিস্ফোরক, ২৩টি ডেটোনেটর, ০১টি সাউন্ড গ্রেনেড এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১১টি এয়ারগান উদ্ধার করেছে।

 

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসমূহ জিডি মূলে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com